কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০২:০০ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। ছবি : সংগৃহীত
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। ছবি : সংগৃহীত

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখার ‘ও লেভেল এবং ‘এ’ লেভেলের রেজাল্টে বিশ্ব সেরা, দেশ শেরা ও হাই এচিভার অ্যাওয়ার্ড বিজয়ীরা সম্প্রতি পিয়ারসন আউটস্ট্যান্ডিং লার্নার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের অ্যাওয়ার্ড গ্রহণ করে।

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় অ্যাওয়ার্ড বিজয়ীদের নিয়ে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখা এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখা আবারও দেশ সেরা ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে। একইসঙ্গে বাংলাদেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন গ্রুপের চেয়ারম্যান সাজেদা আক্তার। তিনি বলেন, এভেরোজ লালমাটিয়া আমার সমগ্র অস্তিত্ব জুড়ে রয়েছে। আমার সন্তানও এখানেই পড়ালেখা করছে। এভেরোজের শিক্ষার্থীদের এই অর্জন আমাদের জন্য নিশ্চয়ই একটি গর্বের মুহূর্ত। আমি দোয়া করি ও বিশ্বাস রাখি এভেরোজ লালমাটিয়া অদূর ভবিষ্যতে দেশের শ্রেষ্ঠ ইংলিশ মিডিয়াম স্কুল হবে এবং দেশের গন্ডি পেরিয়ে বৈশ্বিক পরিমন্ডলেও আলো ছড়াতে সক্ষম হবে ইনশাআল্লাহ।

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখার সিনিয়র ভাইস প্রিন্সিপাল ডালিয়া নওরিন বলেন, আমরা গত তিন বছর ধরে পিয়ারসন এডেক্সেল হাই এচিভারস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছি। আমাদের স্কুল পিয়ারসন এডেক্সেল, কেমব্রিজ ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ কাউন্সিলের পাশাপাশি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকেও স্বীকৃত। আমাদের শিক্ষার্থীরা একইসঙ্গে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও সাফল্য অর্জন করছে। বিশ্বমানের শিক্ষাদানের পাশাপাশি ইনশাআল্লাহ আগামী সেশনেই আমরা শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছি।

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখা থেকে ৮ জন শিক্ষার্থী আইজিসিএসই হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করে। এদের মধ্য থেকে যায়েদ ইবনে হাসান ম্যাথমেটিকস্-‘এ’ বিষয়ে বিশ্ব শেরা ও আয়শা চিশতি ইসলামিক স্টাডিজ বিষয়ে দেশ শেরা হওয়ার গৌরব অর্জন করে।

২০২০ সালে স্কুলটি প্রথম ‘ও’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথম বছরেই এভেরোজ লালমাটিয়া শাখার শিক্ষার্থী ফাতিমা বিনতে আফজাল ‘ও’লেভেলে আইজিসিএসই ৯টি সাবজেক্টের সবকটিতেই সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করার মতো দুর্লভ কৃতিত্ব অর্জন করে এবং ম্যাথমেটিকস্-‘এ’ সাবজেক্টে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করে।

এভেরোজ লালমাটিয়া শাখার ‘ও’ এন্ড ‘এ’লেভেল কো-অর্ডিনেটর আহমেদ তুয়ান ও মো. ওয়াসিফ জানান, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখার শিক্ষার্থীরা বর্তমানে বিশ্বের বিভিন্ন সনামধন্য বিশ্ব বিদ্যালয়ে পড়ালেখা করছে। এর মধ্যে বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৯ নম্বরে থাকা ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), দ্য টাইমস এবং সানডে টাইমস এর জরিপে যুক্তরাজ্যের প্রথম স্থানে থাকা লন্ডন স্কুল অব ইকোনোমিকস (এলএসই), বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৩ নম্বরে থাকা ইউনিভার্সিটি অব টরেন্টো, বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫ নম্বরে থাকা ইউনিভার্সিটি অব সিডনি, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডস, মালায়শিয়ার ইন্টারনেশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউএম), সানওয়ে ইউনিভার্সিটি, ও ইউনিভার্সিটি টেকনোলজি মালায়শিয়া (ইউটিএম) এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি ও চার্লস ডারউ্ইন ইউনিভার্সিটি অন্যতম। পাশাপাশি বাংলাদেশ মেডিকেলসহ দেশ সেরা বিভিন্ন বিশ্ববিদ্যায়েও তারা অধ্যায়ন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X