কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১০:২৪ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

তীব্র তাপদাহে বন্ধ থাকার পর খুলল স্কুল-মাদ্রাসা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তীব্র তাপদাহের কারণে বন্ধ থাকার পর খুলল স্কুল ও মাদ্রাসা। রোববার (১১ জুন) সরকার ঘোষিত ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে প্রাথমিক-মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে।

এর আগে গত ৫ জুন বন্ধ হয়ে যায় প্রাথমিক বিদ্যালয়। পরের দিন বন্ধ হয় মাদ্রাসাসহ সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, যা ৮ জুন পর্যন্ত বন্ধ থাকে। একই সঙ্গে টেকনিক্যাল স্কুল ও কলেজও এক দিনের জন্য বন্ধ রাখা হয়। এরপর সাপ্তাহিক ছুটি শেষে রোববার শুরু হয় স্বাভাবিক শ্রেণি কার্যক্রম।

গত বুধবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষকের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপপ্রবাহের সতর্কবার্তা’ বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। ওই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X