নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৯:০৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মানবসেবার মহান ব্রত নিয়ে চিকিৎসক হওয়ার আহ্বান শেহামেবি উপাচার্যের

উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। পুরোনো ছবি
উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। পুরোনো ছবি

মানবসেবার মহান ব্রত নিয়ে চিকিৎসক হওয়ার জন্যই মেডিকেল শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম করতে হবে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (শেহামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান।

সোমবার (২৪ জুলাই) খুলনা মেডিকেল কলেজের কে-৩২ ব্যাচের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক সভায় এসব কথা বলেন ডা. মো. মাহবুবুর রহমান। খুলনা মেডিকেল কলেজের এস এম সুলতান অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য বলেন, একদম ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার জন্য নিরলস পরিশ্রম করে লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে সেরা হয়ে তোমরা মেডিকেল ভর্তির সুযোগ পেয়েছ। তবে মেডিকেলে ভর্তি নয়, জীবনের লক্ষ্য থাকা উচিত চিকিৎসক হয়ে মানবসেবা করা।

ডা. মেহেদী হাসান ও ডা. জয়তির সঞ্চালনায় নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কলেজের উপাধ্যক্ষ ও শিক্ষক সমিতির সভাপতি ডা. মো. মেহেদী নেওয়াজ তাদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দীন উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে নবাগতদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ও শিক্ষক সমিতির সভাপতি ডা. মো. মেহেদী নেওয়াজ।

আরও বক্তব্য রাখেন- ডা. মো. রবিউল হাসান (পরিচালক খুলনা মেডিকেল হাসপাতাল), শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কুতুবউদ্দিন মল্লিক, একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মো. খসরুল আলম মল্লিক, ফেস কো-অর্ডিনেটরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বক্তারা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় বাংলা শ্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১০

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১১

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১২

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৪

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৫

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৭

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৮

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৯

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

২০
X