ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নৌকাডুবিতে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেন ও ঝিনাইগাতী সরকারি আদর্শ কলেজের শিক্ষার্থী আমানউল্লাহ। ছবি : সংগৃহীত
রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেন ও ঝিনাইগাতী সরকারি আদর্শ কলেজের শিক্ষার্থী আমানউল্লাহ। ছবি : সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলী গ্রামের গজারমারী বিলে নৌকা ডুবে মেডিকেল কলেজের এক শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। অপর আহতদের চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতরা হলেন, কান্দুলী গ্রামের সোরহাব মিয়ার ছেলে ও রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোশাররফ হোসেন মিল্টন (২১) এবং একই গ্রামের সাদা মিয়ার ছেলে ও ঝিনাইগাতী সরকারি আদর্শ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমানউল্লাহ (২০)। তারা একে অপরের বন্ধু।

ঝিনাইগাতী থানার ওসি মো. বছির আহমেদ বাদল ও ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে কান্দুলী গ্রামের ৮ বন্ধু মিলে ঈদের আনন্দ করতে নৌকা ভাড়া করে গজারমারী বিলের নলাডুবা এলাকায় ঘুরতে যায়। এক সময় নলাডুবায় নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ২

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

ডিএমপির ৬ ডিসির পদে রদবদল

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি  

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

১০

খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয়

১১

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

১২

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

১৩

পরিবেশ সচিবকে প্রত্যাহার

১৪

ফোনে খুনির কল / ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি’ 

১৫

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

১৬

একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

১৭

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

১৮

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

২০
X