বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দোভাষী কিয়ারা আদভানি

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত

বলিউডের কাবির সিং খ্যাত অভিনেত্রী কিয়ারা আদভানির কন্নড় ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে। ছবির নাম ‘টক্সিক’। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার যশ। এটি কিয়ারার ক্যারিয়ারের প্রথম দ্বিভাষিক সিনেমা, যেখানে তিনি ইংরেজি ও কন্নড় দুই ভাষাতেই সংলাপ বলবেন। খবর : ফিল্মফেয়ার

‘টক্সিক’ সিনেমায় যশ ও কিয়ারার পাশাপাশি অভিনয় করছেন ড্যারেল ডি'সিলভা, নয়নতারা, হুমা কুরেশিসহ আরও অনেকে। বর্তমানে বেঙ্গালুরুতে চলছে ছবির শুটিং, যেখানে নির্মাতারা দ্বিভাষিক সংলাপের ধারণা বাস্তবায়ন করছেন। কিয়ারা-যশের এই নতুন জুটি নিয়ে দর্শকদের মাঝে ইতিমধ্যেই উত্তেজনা দেখা দিয়েছে।

সিনে-বিশ্লেষকদের মতে, ‘টক্সিক’ কিয়ারার ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করবে। বলিউডে একের পর এক হিট সিনেমার পর এবার দক্ষিণী সিনেমায় নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে।

কিয়ারাকে সবশেষ দেখা যায় এ বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া গেম চেঞ্জার সিনেমায়। যেখানে তিনি রাম চরণের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছে এস শঙ্কর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১০

বিশ্ব বাবা দিবস আজ

১১

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১২

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৩

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৪

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৭

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৮

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৯

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X