বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন মুগ্ধা-রাভিশ

মুগ্ধা চাপেকর ও রাভিশ দেশাই। ছবি : সংগৃহীত
মুগ্ধা চাপেকর ও রাভিশ দেশাই। ছবি : সংগৃহীত

জনপ্রিয় টেলিভিশন তারকা মুগ্ধা চাপেকর ও রাভিশ দেশাই আনুষ্ঠানিকভাবে তাদের ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে রাভিশ দেশাই নিজেই বিচ্ছেদের কথা ঘোষণা করেন। খবর : বলিউড হাঙ্গামা

২০১৪ সালে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘সাত্রাঙ্গি সাসুরাল’-এর সেটে প্রথম পরিচয় মুগ্ধা ও রাভিশের। সেই পরিচয় থেকেই বন্ধুত্ব, প্রেম এবং অবশেষে ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দীর্ঘ ৯ বছর একসঙ্গে কাটানোর পর এখন আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন এ তারকা দম্পতি।

রাভিশ ইনস্টাগ্রামে লেখেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর মুগ্ধা এবং আমি স্বামী-স্ত্রী হিসেবে আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়ার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। আমরা একসঙ্গে একটি সুন্দর সফর অতিক্রম করেছি, যেখানে ভালোবাসা, বন্ধুত্ব ও সম্মান ছিল সবসময়। এ অনুভূতিগুলো জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে।’ তিনি আরও জানান, বিগত এক বছর ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে খুবই নীরবে ছিলেন। এবার সেই নিঃশব্দতা ভেঙে যৌথ বিবৃতিতে অনুরাগীদের ও সংবাদমাধ্যমকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন।

এরপর যৌথ এক বিবৃতিতে দুজনেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, ‘আমাদের প্রিয় ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সংবাদমাধ্যমকে অনুরোধ করছি,আপনারা আমাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হোন। দয়া করে কোনো ভ্রান্ত তথ্য বা মিথ্যা গল্পে বিশ্বাস করবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।’ তাদের এই ঘোষণায় হতবাক ভক্তরা, কারণ পর্দার বাইরে তাদের রসায়ন এবং একাধিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত থাকার কারণে তারা বরাবরই প্রশংসিত ছিলেন।

মুগ্ধা চাপেকর ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে প্রাচী মেহরার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করেন, ধারাবাহিকটি এখনো দর্শকমহলে সমাদৃত। অন্যদিকে, রাভিশ দেশাই ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিটি আর এল’ এবং ‘বিজয় ৬৯’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে পেয়েছেন নতুন করে দর্শকপ্রিয়তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X