বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দীপিকার বদলে তৃপ্তি

দীপিকা পাড়ুকোন ও তৃপ্তি দিমরি । ছবি : সংগৃহীত
দীপিকা পাড়ুকোন ও তৃপ্তি দিমরি । ছবি : সংগৃহীত

প্রভাসের বিপরীতে কে হবেন ‘স্পিরিট’-এর নায়িকা? অবশেষে মিলল উত্তর। সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘স্পিরিট’ থেকে দীপিকা পাড়ুকোনের বাদ পড়ার বিষয়টিকে ঘিরে চলছিল জল্পনা-কল্পনা। ভক্তদের কৌতূহলের পারদ যখন চরমে, ঠিক তখনই এলো চমকপ্রদ ঘোষণা। দীপিকার জায়গা নিতে চলেছেন বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান ও তরুণ অভিনেত্রী তৃপ্তি দিমরি।

শনিবার (২৪ মে) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পোস্ট করে ‘স্পিরিট’ সিনেমায় নিজের উপস্থিতির কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তৃপ্তি। এরপর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না। এই যাত্রার অংশ হতে পেরে কৃতজ্ঞ। ধন্যবাদ সন্দীপ রেড্ডি বাঙ্গা, আমি গর্বিত।’

অপরদিকে পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গাও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তৃপ্তিকে। তিনি লিখেছেন, ‘আমার ছবির প্রধান নারী চরিত্র এখন অফিসিয়ালি ঘোষিত।’

প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন প্রভাস ও তৃপ্তি। অন স্ক্রিনে তাদের রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। এর আগেও সন্দীপ রেড্ডি পরিচালিত ‘অ্যানিম্যাল’ সিনেমায় কাজ করেছেন তৃপ্তি। সিনেমায় তার সুন্দর অভিনয় বেশ মুগ্ধ করেছিল দর্শকের। যার কারণে ‘স্পিরিট’ সিনেমায় এই নায়িকার অভিনয় নিয়ে দর্শকমহলে আগ্রহ এখন তুঙ্গে।

বেশ কিছুদিন আগে খবর জানা যায়, ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। পরিচালক সন্দীপ রেড্ডিকে বেশ কিছু শর্ত দেন এই অভিনেত্রী। তিনি দিনে ছয় ঘণ্টার বেশি শুটিং করতে অস্বীকৃতি জানান। শুধু এখানেই শেষ নয়, এই নায়িকা আরও প্রস্তাব রাখেন, সিনেমার শুটিং যদি ১০০ দিনের বেশি গড়ায়, তবে তাকে অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে।

এমন প্রস্তাবে স্তম্ভিত হয়ে যান পরিচালক। দীপিকার এমন আচরণের পর নতুন নায়িকা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি। যার কারণে এই সিনেমায় প্রভাসের বিপরীতে পরিচালক বেঁছে নিলেন তৃপ্তি দিমরিকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১০

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১১

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১২

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৩

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৬

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৭

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৮

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৯

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

২০
X