বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৮:২৫ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

কেন মহানায়কের পা ধরে ক্ষমা চেয়েছিলেন অমিতাভ?

উত্তম কুমার ও অমিতাভ বচ্চন। ছবি : সংগৃহীত
উত্তম কুমার ও অমিতাভ বচ্চন। ছবি : সংগৃহীত

মহানায়ক উত্তম কুমার। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি শুধু অভিনেতা নন, তিনি একজন কিংবদন্তি। যার চোখের চাহনি, সংলাপ বলার ভঙ্গি আর পর্দায় উপস্থিতি আজও কোটি বাঙালির হৃদয়ে রাজত্ব করে। তবে জানেন কী, একবার সেই মহানায়কের সামনে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে পড়তে হয়েছিল বিব্রতকর এক পরিস্থিতিতে? এমনকি শুটিং সেটে উত্তম কুমারের পা ধরে ক্ষমাও চেয়েছিলেন অমিতাভ।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা যায়, মহানায়কের সঙ্গে অমিতাভের প্রথম দেখা ‘দেশপ্রেমী’ ছবির মহরতেই। সেখানে উপস্থিত ছিলেন উত্তমপুত্র গৌতমও। উত্তমকে দেখামাত্রই পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করেছিলেন অমিতাভ। সেদিন বহুক্ষণ আড্ডা দিয়েছিলেন দুজনে।

আরও জানা যায়, ছবির প্রথম দিনের শুটিংয়ে মহানায়ক শুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছিলেন একেবারে সঠিক সময়ে। এমন কী, সময় মতো পৌঁছে নিজেকে তৈরিও করে ফেলেছিলেন। প্রথমদিনই অমিতাভের সঙ্গে তার দৃশ্যের শুটিং। প্রায় ২ ঘণ্টা পর অমিতাভ এলেন শুটিং ফ্লোরে। অমিতাভের এমনটা করায় একটু বিরক্তই হয়েছিলেন উত্তম।

এরপর শুটিং হলো শুরু। ক্যামেরার সামনে এলেন অমিতাভ ও উত্তম। পরিচালক মনমোহন দেশাই অ্য়াকশন বলতেই উত্তম সংলাপ বললেন, কিন্তু আটকে গেলেন অমিতাভ। সেদিন প্রায় বহুবার একই দৃশ্য রিটেক হয়েছিল অমিতাভের ভুলে।

ঠিক এই সময়ই উত্তমের বিরক্তি যায় বেড়ে। পরে ফ্লোর ছেড়ে উত্তম সোজা চলে যান মেকআপ রুমে।

এরপর উত্তমের এই বিরক্তি দেখে, মহানায়কের মেকআপরুমে হাজির হয়েছিলেন অমিতাভ। উত্তমের পা ধরে ক্ষমা চেয়ে, তিনি বলেছিলেন, আমাকে ক্ষমা করে দিন। আপনার মতো এত বড় অভিনেতা হতে পারব না। তাই আপনি সামনে থাকায় নার্ভাস হয়ে পড়েছিলাম। অমিতাভের মুখে এমন কথা শোনায়, সব বিরক্তি ঝেরে ফেলে অমিতাভকে বুকে আগলে ধরেছিলেন উত্তম।

কিন্তু ১৯৮২ সালে মুক্তি পাওয়া এই ছবি উত্তমের আর দেখা হয়ে ওঠেনি। তার দুবছর আগেই সবাইকে কাঁদিয়ে চলে যান এই মহানায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

পরিচালক প্রার্থীদের কাছে তামিমের অনুরোধ

বাংলাদেশ-ভারতের লড়াই কি শুধুই ট্রফির?

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন / ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে

শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়াস

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাসের ফিলিস্তিনি শিশুর মৃত্যু

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি : শিশির মনির

জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকের সভাপতিত্বে প্রধানমন্ত্রী

১০

১৫ বছরেই জাতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

১১

সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা

১২

সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

১৩

ক্ষতিগ্রস্ত পরিবারকে আজীবন সহায়তা দেবে আদ্-দ্বীন হাসপাতাল

১৪

বর্ষা শুরুর আগেই যমুনায় তীব্র ভাঙন

১৫

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

১৬

২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় না হলে চুক্তি নয় : ইরান

১৭

‘৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’, রামিসার বাবা

১৮

ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন কর্মসূচি

১৯

সৌদি আরবে বিদ্যুৎস্পর্শে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X