বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘মস্তি ৪’-এ বিশেষ চমক জেনেলিয়া দেশমুখ

অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। ছবি : সংগৃহীত

জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ‘মস্তি’র চতুর্থ কিস্তি ‘মস্তি ৪’-এর শুটিং শুরু হয়েছে। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে যুক্তরাজ্যের বার্মিংহামে, যেখানে একটি বড় বাজেটের নাচের দৃশ্য ধারণ করা হচ্ছে। খবর : বলিউড হাঙ্গামা

বৃহস্পতিবার বার্মিংহামের ভিক্টোরিয়া স্কয়ারে এই সিনেমার গোটা ইউনিটকে শুটিং করতে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন ছবির তিন তারকা—রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। শত শত নৃত্যশিল্পী নিয়ে একটি গানের দৃশ্য ধারণ করা হয় সেখানকার একটি রাস্তায়। ফলে অনেক পথচারী সিনেমার নাচের দৃশ্যের ভিডিও ও ছবি তুলে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই ভিডিও ও ছবিগুলোর মাধ্যমেই সামনে আসে বড় চমক—যেখানে দেখা যায় জেনেলিয়া ডি’সুজার উপস্থিতি। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি কেবল শুটিং দেখতে এসেছেন। কিন্তু পরে দেখা যায়, তিনি গানের রিহার্সাল করছেন এবং দৃশ্যেও অংশ নিচ্ছেন। ফলে ধারণা করা হচ্ছে, এই গানে জেনেলিয়ার একটি বিশেষ উপস্থিতি বা ক্যামিও রয়েছে।

জেনেলিয়া এর আগেও তার স্বামী রিতেশ দেশমুখ-এর বেশ কয়েকটি ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি জেনেলিয়া রয়েছেন খবরের শিরোনামে। তার অভিনীত আমির খানের বিপরীতে ‘সিতারে জমিন পার’ বক্স অফিসে সাফল্য পেয়েছে। পাশাপাশি ঘোষিত হয়েছে তার নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’, যেখানে অভিনয় করছেন ইমরান হাশমি ও অপরশক্তি খুরানা। সিনেমাটি পরিচালনা করছেন আদিত্য দত্ত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X