রাজু আহমেদ
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মুখোশ খুললেন আমির খান

আমির খান। ছবি : সংগৃহীত
আমির খান। ছবি : সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত সুপারস্টার আমির খান কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন না, তা নিয়ে ভারতীয় এক অনুষ্ঠানে মুখ খুলেছেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি খোলাখুলি জানিয়েছেন তার এই সিদ্ধান্তের পেছনের কারণ। আমির খানের মতে, বর্তমান অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে কাজের মূল্যায়নের চেয়ে সম্পর্কের গুরুত্ব বেশি দেওয়া হয়, যা তার কাছে গ্রহণযোগ্য নয়।

আমির খান জানান, তিনি তার ক্যারিয়ারের প্রথম দুই-তিন বছর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি লক্ষ করেছেন কিছু ‘ঝামেলা’ বা ত্রুটি, যা তাকে এ ধরনের অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে দিয়েছে। তার অভিযোগ, এই অ্যাওয়ার্ডগুলোতে কাজের গুণগত মান বিচার করা হয় না; বরং শিল্পীদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এবং জ্যেষ্ঠতাকে প্রাধান্য দেওয়া হয়।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘ধরুন, বেস্ট সাপোর্টিং অভিনেতার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। পাঁচজনের নাম রয়েছে তালিকায়। এখন তারা কী করবে, যেই ছেলেটা নতুন এসেছে, তার কাজ যত ভালো হোক না কেন, তাকে অ্যাওয়ার্ড দেবে না। দেবে সিনিয়র যে আছে, যার সঙ্গে সম্পর্ক ভালো। এখানে কাজের কোনো মূল্য নেই। তারা কাজকে মূল্যায়ন করছে না। মানুষের মূল্যায়ন করছে।’

আমির খানের মতে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হওয়া উচিত কাজের স্বীকৃতি দেওয়া, ব্যক্তিকে নয়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, একজন শিল্পী কতটা ভালো কাজ করেছেন, সেটাই মূল বিবেচ্য হওয়া উচিত এবং সেই অনুযায়ী তাকে পুরস্কৃত করা উচিত। তার কথায়, ‘ওখানে মানুষকে সরিয়ে তার কাজ দেখা উচিত। কে কত ভালো কাজ করেছে; ভালো কাজ যে করেছে তাকে অ্যাওয়ার্ড দেন। কিন্তু ভালো কেউ কাজ করেছে, তাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন এটা তো জরুরি না। তাই আমিও ওখানে আর যাই না। যেতে ইচ্ছেও করে না।’

আমির খানের এই মন্তব্য বলিউডের অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তার এই অবস্থান স্পষ্ট করে যে, তিনি এমন একটি প্ল্যাটফর্মের অংশ হতে চান না, যেখানে মেধা এবং কাজের প্রতি সুবিচার করা হয় না।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X