বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

সোনাক্ষীকে নিয়ে স্বামীর আফসোস

সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল । ছবি : সংগৃহীত
সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল । ছবি : সংগৃহীত

গোপনে প্রেম, তারপরে রাজকীয় বিয়ে। ২০২৪ সালের ২৩ জুন জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও প্রেমিক জহির ইকবাল। এখনো মধুচন্দ্রিমার আবেশ কাটেনি, সুখের সংসার দারুণ জমে উঠেছে, তবুও অভিনেত্রীর স্বামী জহিরের মনে কোথাও যেন রয়ে গেছে এক অতৃপ্তি, এক গভীর হাহাকার।

প্রায় আট মাসের দাম্পত্যে ভালোবাসার কমতি নেই; কিন্তু জহির আজও ভুলতে পারেন না তাদের প্রথম ডেটের ঘটনার কথা।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জহির বলেন, ব্য়াপারটা খুব অদ্ভুত ঘটেছিল আমার সঙ্গে। সোনাক্ষী আমাকে মুম্বাইয়ের পালি ভবনে দেখা করতে ডেকেছিল। ভেবেছিলাম, আমার প্রথম ডেট হবে সেটা। কিন্তু ওখানে গিয়ে দেখি, সোনাক্ষী সঙ্গে করে দুজন বন্ধু নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, ‘প্রথম ডেট নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তখন সব স্বপ্ন জলে চলে গিয়েছিল। সোনাক্ষীকে পরে এসব নিয়ে প্রশ্ন করায় বলেছিল, আমাকে নাকি যাচাই করতে বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছিল। প্রথম ডেটটাই আমার বেকার হয়ে গিয়েছিল। এটাই আফসোস।’

সাত বছরের প্রেমের সম্পর্কের পর গত বছরের ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। ধর্ম ও পারিবারিক মতবিরোধের বাধা পেরিয়ে অবশেষে এক হয়েছেন এই যুগল। এক বছর পার করেও তাদের সম্পর্ক যে আগের মতোই গভীর, তা স্পষ্ট হয়ে উঠেছে তাদের বিভিন্ন সামাজিক বার্তায় এবং সাক্ষাৎকারে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X