বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমা থিয়েটারেই পরিচালককে জুতাপেটা করলেন অভিনেত্রী

রুচি গুজ্জার। ছবি : সংগৃহীত
রুচি গুজ্জার। ছবি : সংগৃহীত

মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানেই হঠাৎ করে পরিচালক-প্রযোজক করন সিংকে পায়ের জুতা খুলে পেটালেন মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জার! এমন এক ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

শনিবার (২৫ জুলাই) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় হিন্দি ক্রাইম-থ্রিলার ঘরানার সিনেমা ‘সো লং ভ্যালি’-র প্রিমিয়ার। অনুষ্ঠানেই পরিচালক করন সিংয়ের মুখোমুখি হন রুচি। একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, আর তারপরই জুতা হাতে তুলে নেন অভিনেত্রী। তুমুল উত্তেজনার মাঝে উপস্থিত দর্শকদের অনেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

অভিনেত্রীর দাবি, তিনি একটি টিভি শোর সহ-প্রযোজক হিসেবে ২৩ লাখ রুপি বিনিয়োগ করেছিলেন। সেই অর্থ নিয়েছিলেন করন সিং। তবে প্রকল্পটি আলোর মুখ দেখেনি, এমনকি নিজের অর্থও ফেরত পাননি বলে অভিযোগ তার।

এই অভিযোগের ভিত্তিতে ২৪ জুলাই মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় করন সিংয়ের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন রুচি গুজ্জার। তার আইনজীবী জানিয়েছেন, শিগগিরই হামলার অভিযোগে আরও একটি মামলা করা হবে আম্বোলি থানায়।

এদিকে, ‘সো লং ভ্যালি’ সিনেমার পরিচালক মান সিং জানিয়েছেন, রুচি গুজ্জার নানাভাবে সিনেমাটির মুক্তি ঠেকাতে চাইছেন। তবে আদালত ইতোমধ্যে সিনেমা মুক্তির বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় বলিউডে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ রুচির সাহসিকতা নিয়ে কথা বলছেন, কেউ আবার প্রশ্ন তুলছেন এই কাণ্ডের সময় ও স্থান নিয়ে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X