বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান, তিন দশকের বেশি সময় ধরে যিনি উপহার দিয়েছেন একের পর এক স্মরণীয় চলচ্চিত্র- অবশেষে কিংবদন্তি এই অভিনেতার ঝুলিতে যোগ হতে যাচ্ছে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা এক্সক্লুসিভভাবে জানিয়েছে, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ‘শাহরুখ খানকে ‘জওয়ান’-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মানিত করা হচ্ছে। আজ ১ আগস্ট দিল্লিতে এক প্রেস কনফারেন্সে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এটি হবে তার প্রথম জাতীয় পুরস্কার।’

১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটানো শাহরুখ খান দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা।

২০২৩ সাল শাহরুখ খানের ক্যারিয়ারে নতুন মাইলফলক হয়ে দাঁড়ায়। ওই বছর তার তিনটি ছবি—‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ ভারতের প্রেক্ষাগৃহে মিলিয়ে ৭ কোটিরও বেশি দর্শক উপভোগ করেন। এই তিন ছবির সম্মিলিত আয় ভারতে ১৩০০ কোটির বেশি, আর বিশ্বব্যাপী ২৫০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।

বিশ্বজুড়ে অগণিত পুরস্কার ও সম্মাননায় ভূষিত হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনো অধরা ছিল শাহরুখের জন্য। ‘জওয়ান’-এ তার দ্বৈত চরিত্রের দাপুটে পারফরম্যান্স এ ক্ষেত্রে সব দরজা খুলে দেয়।

বর্তমানে তিনি শুটিং করছেন নতুন ছবি ‘কিং’-এর, যেটি ২০২৬ সালে মুক্তি পাবে। এই ছবিতে তার সঙ্গে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটবে কন্যা সুহানা খানের।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X