বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঐশ্বরিয়ার ব্লকবাস্টার সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন গোবিন্দ

ঐশ্বরিয়া রায় বচ্চন ও গোবিন্দ। ছবি : সংগৃহীত
ঐশ্বরিয়া রায় বচ্চন ও গোবিন্দ। ছবি : সংগৃহীত

বলিউডের ইতিহাসে এমন বহু উদাহরণ আছে, যখন তারকারা একাধিক ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। পরে সেই ছবিই বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে ওঠে, আর অভিনেতা-অভিনেত্রীরা আফসোস করতে থাকেন। তেমনই এক ঘটনা ঘটেছিল নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক গোবিন্দর জীবনে।

জানা যায়, সুভাষ ঘাই পরিচালিত ১৯৯৯ সালের ব্লকবাস্টার ছবি তাল-এর প্রস্তাব পেয়েছিলেন গোবিন্দ। তবে সে সময় তিনি হাসিনা মান জায়েগি ছবির কাজে ব্যস্ত থাকায় প্রস্তাব ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত অনিল কাপুর চরিত্রটির প্রস্তাব গ্রহণ করেন এবং ছবিটি হয়ে ওঠে তার ক্যারিয়ারের অন্যতম বড় হিট।

তাল-এ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন, অনিল কাপুর ও অক্ষয় খান্না। ছবিটি মুক্তির পর শুধু বক্স অফিসেই নয়, এর গানও ঝড় তোলে দর্শকের মনে। এআর রহমানের সুর করা গানগুলো এখনো সমান জনপ্রিয়।

আইএমডিবির তথ্যমতে, অনিল কাপুরের চরিত্রটির জন্য প্রথমে আমির খানকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি চিত্রনাট্য পছন্দ না করায় রাজি হননি। এরপর প্রস্তাব যায় গোবিন্দর কাছে, যিনি শেষ পর্যন্ত ফিরিয়ে দেন।

মাত্র ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত তাল বিশ্বব্যাপী আয় করে প্রায় ৫০ কোটি টাকা। সে হিসেবে গোবিন্দের হাতছাড়া করা ছবিটি অনিল কাপুরের ক্যারিয়ারে হয়ে ওঠে ‘গেম চেঞ্জার’।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X