কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার

টাকা। ছবি : সংগৃহীত
টাকা। ছবি : সংগৃহীত

দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা অ্যাকাউন্টধারীর সংখ্যা আবারও বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে যেখানে এ ধরনের হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ২১ হাজার ৩৬২টি, জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৩৬টিতে। অর্থাৎ মাত্র তিন মাসে নতুন করে ৫ হাজার ৯৭৪টি কোটি টাকার অ্যাকাউন্ট যুক্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, জুন শেষে ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। মার্চ শেষে এ সংখ্যা ছিল ১৬ কোটি ৫৭ লাখ ৬৮২১টি। অর্থাৎ তিন মাসে নতুন করে যোগ হয়েছে প্রায় ৩২ লাখ ৯৫ হাজার ৮৫০টি ব্যাংক হিসাব। একই সময়ে ব্যাংক খাতে জমার পরিমাণও বেড়েছে। মার্চ শেষে ব্যাংকগুলোর সব হিসাব মিলিয়ে মোট আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ২৩ হাজার ৫০৪ কোটি টাকা। জুন শেষে তা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকায়। অর্থাৎ মাত্র তিন মাসে আমানত বেড়েছে প্রায় ৭৩ হাজার ৭৫ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, কোটি টাকার বেশি জমা থাকা অ্যাকাউন্টগুলোর আমানতের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। মার্চ শেষে এ ধরনের অ্যাকাউন্টে জমা ছিল ৭ লাখ ৮৩ হাজার ৬৫৩ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা। ফলে তিন মাসে কোটিপতি অ্যাকাউন্টে জমা বেড়েছে প্রায় ৯৭ হাজার ১১৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, কোটি টাকার হিসাব মানেই যে সব কোটিপতি ব্যক্তি— এমনটি নয়। অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানও কোটি টাকার বেশি অর্থ জমা রাখে। তাছাড়া একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক ব্যাংক হিসাব খুলতে পারেন। ফলে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক কোটি টাকার হিসাবও থাকতে পারে।

কোটিপতি অ্যাকাউন্ট বৃদ্ধির এ ধারা এক দিনের নয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটি টাকার আমানতকারী ছিল মাত্র ৫ জন। ১৯৭৫ সালে এ সংখ্যা দাঁড়ায় ৪৭ জনে। ১৯৮০ সালে কোটি টাকার হিসাব ছিল ৯৮টি।

পরবর্তী সময়ে ১৯৯০ সালে তা দাঁড়ায় ৯৪৩টিতে। ১৯৯৬ সালে বেড়ে হয় ২ হাজার ৫৯৪টি, ২০০১ সালে ৫ হাজার ১৬২টি এবং ২০০৬ সালে দাঁড়ায় ৮ হাজার ৮৮৭টিতে। ২০০৮ সালে এ সংখ্যা বেড়ে হয় ১৯ হাজার ১৬৩টি।

২০২০ সালের ডিসেম্বর শেষে দেশে কোটি টাকার হিসাব দাঁড়ায় ৯৩ হাজার ৮৯০টি। এক বছরের ব্যবধানে ২০২১ সালের ডিসেম্বর শেষে তা বেড়ে হয় ১ লাখ ৯ হাজার ৭৬টি। ২০২২ সালের ডিসেম্বর শেষে কোটি টাকার অ্যাকাউন্ট হয় ১ লাখ ৯ হাজার ৯৪৬টি। পরের বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১৬ হাজার ৯০৮টিতে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে সংখ্যা দাঁড়ায় ১ লাখ ২১ হাজার ৮১টিতে। চলতি বছরের মার্চ শেষে কোটিপতি অ্যাকাউন্ট ছিল ১ লাখ ২১ হাজার ৩৬২টি, যা জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৩৬টিতে।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংক খাতে কোটিপতি বাড়া দেশের অর্থনীতির একটি ইতিবাচক দিক। এর মাধ্যমে বোঝা যায়, ব্যবসা-বাণিজ্যে টাকার প্রবাহ বাড়ছে এবং আমানত রাখার সক্ষমতাও বাড়ছে। তবে কেবল ধনী ব্যক্তি বা প্রতিষ্ঠানের আমানত বৃদ্ধি নয়, সাধারণ জনগণের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, কোটিপতি অ্যাকাউন্ট বৃদ্ধির এ ধারা চলমান অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি এবং আর্থিক খাতের সম্প্রসারণকে প্রতিফলিত করছে। যদিও এর সঙ্গে অর্থনীতিতে বৈষম্য বেড়ে যাওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X