বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ । ছবি : সংগৃহীত
ক্যাটরিনা কাইফ । ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অনেক দিন ধরেই সিনেমার পর্দা ও জনসমক্ষে অনুপস্থিত। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে তার গর্ভধারণের খবর জোরালো হচ্ছে। গুঞ্জন উঠেছে, ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। যদিও এই দম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।

কয়েক মাস ধরেই ক্যাটরিনা আলোচনার বাইরে রয়েছেন। তিনি কোনো সিনেমার শুটিংয়ে ব্যস্ত নন, সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব একটা সক্রিয় নন। সম্প্রতি তাকে আলিবাগে দেখা গেছে, যেখানে তিনি ঢিলেঢালা পোশাকে ছিলেন। এই দৃশ্য আরও বাড়িয়ে দিয়েছে তার গর্ভধারণের গুঞ্জন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ক্যাটরিনা ও ভিকির ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে যে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা এবং তার সন্তান জন্মদানের সম্ভাব্য সময় অক্টোবর বা নভেম্বর ২০২৫। সূত্রটি আরও দাবি করেছে, সন্তান জন্মের পর ক্যাটরিনা দীর্ঘ মাতৃত্বকালীন বিরতিতে যাবেন, যাতে তিনি সন্তানের সঙ্গে সময় কাটাতে পারেন।

তবে ক্যাটরিনার গর্ভধারণের খবর একেবারে নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার এমন গুজব ছড়িয়েছে। বিশেষ করে ভিকি কৌশলের ‘ব্যাড নিউজ’ (২০২৪) ছবির মুক্তির সময় এই আলোচনা তুঙ্গে ছিল। তখন ভিকি হালকা মেজাজে এই গুজবের জবাব দিয়ে বলেছিলেন, ‘এখন ব্যাড নিউজ উপভোগ করুন, গুড নিউজ এলে আমরা অবশ্যই আপনাদের জানাব।’ তার এই বক্তব্য ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।

ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে, ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ক্রাইম-থ্রিলার ছবি ‘মেরি ক্রিসমাস’-এ। এতে তার বিপরীতে ছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। রাধিকা আপ্তে, সঞ্জয় কাপুর ও অদিতি গোভিত্রিকরের মতো তারকারাও ছবিটিতে অভিনয় করেছেন। ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

তবে এর পর থেকে ক্যাটরিনা কোনো নতুন ছবির ঘোষণা দেননি। তার দীর্ঘ অনুপস্থিতি গর্ভধারণের গুঞ্জনকে আরও জোরালো করছে। ক্যাটরিনা ও ভিকির ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবরে প্রতিনিয়ত প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ দম্পতির জন্য খুশি প্রকাশ করছেন, আবার কেউ তাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X