বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভিন্নরূপে ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই । ছবি : সংগৃহীত
ঐশ্বরিয়া রাই । ছবি : সংগৃহীত

প্যারিস ফ্যাশন উইকের ঝলমলে আলোয় যেন আবারও ফিরে এলো ঐশ্বরিয়া রাই বচ্চনের অপ্রতিরোধ্য জাদু। বিশ্বখ্যাত সৌন্দর্যব্র্যান্ডের প্রতিনিধি হয়ে হলিউডের নামি তারকাদের সঙ্গে একই মঞ্চে হাঁটলেন তিনি। সময়ের সীমানা পেরিয়ে, র‍্যাম্পে তার উপস্থিতি যেন প্রমাণ করল ঐশ্বরিয়া কেবল একসময়ের বিশ্বসুন্দরী নন, আজও তিনি আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ার চিরন্তন আইকন।

মনিশ মালহোত্রার নকশা করা এক অনিন্দ্যসুন্দর কালো পোশাকে তিনি সবার দৃষ্টি কাড়েন। পোশাকটি হীরকখচিত অলঙ্করণে সজ্জিত ছিল। কোটের হাতায় ঝলমলে হীরা বসানো ছিল এবং পেছনে সূক্ষ্ম কারুকাজ করা ছিল। ঐশ্বরিয়ার রূপকে আরও উজ্জ্বল করে তোলে এক অনন্য হীরক ও পান্না খচিত ব্রোচ।

এ সময় শো-এর ব্যাকস্টেজে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হয় ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজুর। তিনি ঐশ্বরিয়াকে বলছেন, আমার বিয়ে হয়েছে শুধু আপনার জন্যই।

পরে সেই আলাপচারিতার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘আমাদের হৃদয়ের রানি। স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করার, এখনো গোটা বিষয়টি অবিশ্বাস্য লাগছে।’

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শোনা যায়, আদিত্য বলছেন, ‘আমার স্বামী আর আমি একসঙ্গে আছি আপনার জন্যই। আমাদের প্রথম আলাপে আমরা দুঘণ্টা ধরে শুধু আপনাকে নিয়েই কথা বলেছিলাম। তখনই তিনি বলেছিলেন, আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি ঐশ্বরিয়াকে ভালোবাসো।’

তখন ঐশ্বরিয়া বলেন, ‘আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। যা বললেন, তা সত্যিই সুন্দর। আপনার মেয়ের জন্য আশীর্বাদ রইল, আপনাদের দুজনের জন্য অগাধ ভালোবাসা।’ কথা শেষে নিজের লিপস্টিক তুলে দিয়ে বলেন, ‘তুমি মেকআপে ম্যাজিক করো। এটা তোমার ট্রেজার বাক্সে রাখো।’

এদিকে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই প্যারিস ফ্যাশন উইকে ল’ওরিয়ালের প্রতিনিধি হিসেবে মনীষ মালহোত্রার ডিজাইন করা একটি বিশেষ শেরওয়ানি পরে হেঁটেছেন।

এই শেরওয়ানিটি ছিল খুবই জমকালো—এতে ছিল হীরার ব্রোচ, ১০ ইঞ্চি লম্বা হীরার কাফ (হাতের গয়না) এবং পেছনে নবরত্ন হারের ঝলক।

এ বিষয়ে মনীষ মালহোত্রা বলেন, এই শেরওয়ানি হলো আধুনিক ডিজাইনের মাধ্যমে ভারতীয় ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা। তার মতে, হাতে পরা কাফগুলো আংশিকভাবে বর্ম এবং আংশিকভাবে গহনা, যা একই সঙ্গে শক্তি এবং কোমলতা—দুইয়েরই প্রতীক।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X