বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মানহানির মামলা করলেন ঐশ্বরিয়া-অভিষেক

ঐশ্বরিয়া ও অভিষেক । ছবি : সংগৃহীত
ঐশ্বরিয়া ও অভিষেক । ছবি : সংগৃহীত

বলিউডের ঝলমলে দুনিয়ায় নেমে এলো নতুন ঝড়। সুপারস্টার দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন এবার নামলেন লড়াইয়ে—প্রতিপক্ষ কোনো সিনেমা নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ডিপফেক ভিডিও! মানহানিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে তারা সরাসরি মামলা ঠুকে দিলেন ইউটিউব ও তার মূল সংস্থা গুগলের বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তারকা দম্পতি গুগল এবং অন্যদের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করছেন। একই সঙ্গে এ ধরনের ডিপফেক ভিডিও শেয়ার করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এই তারকা দম্পতি।

অভিষেক ও ঐশ্বরিয়ার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউটিউবে প্রচারিত শত শত লিঙ্ক এবং স্ক্রিনশট, যেখানে এআইর মাধ্যমে তৈরি ভিডিওতে তাদের নিয়ে ‘ভয়াবহ’, ‘যৌন উস্কানিমূলক’ এবং ‘কাল্পনিক’ বিষয়বস্তু দেখানো হয়েছে। আদালতে দেওয়া পিটিশনে তারা উল্লেখ করেছেন, ইউটিউবে এমন একাধিক ভিডিও পাওয়া যায়, যেখানে তাদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া, বিভ্রান্তিকর এবং মানহানিকর উপায়ে চিত্রিত করা হচ্ছে।

এ বিষয়ে আবেদনকারী তারকা দম্পতি যুক্তি দেন, এ ধরনের ভিডিও কেবল তাদের সুনামকেই আঘাত করছে না; বরং এটি তাদের গোপনীয়তার মৌলিক অধিকারেরও মারাত্মক লঙ্ঘন করছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X