বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী তৃষা

অভিনেত্রী তৃষা কৃষ্ণন। ছবি : সংগৃহীত
অভিনেত্রী তৃষা কৃষ্ণন। ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন আবারও আলোচনায়। এবার কোনো নতুন সিনেমা বা চরিত্রের কারণে নয়— গুঞ্জন, তিনি নাকি জীবনের নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছেন। সূত্র বলছে, খুব শিগগিরই এই ৪২ বছর বয়সী অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসবেন।

তৃষা সবসময় ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে পছন্দ করেন। তাই নতুন এই খবরকে ঘিরে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। কারণ এবার নায়িকার জীবনে নাকি এসেছে নতুন কেউ।

দক্ষিণের জনপ্রিয় গণমাধ্যম দিনা থান্থির বরাতে জানা গেছে, তৃষার পরিবারের পক্ষ থেকে একটি প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। পাত্র চণ্ডীগড়ের বাসিন্দা, যিনি দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় ব্যবসা পরিচালনা করে এখন ভারতে কাজের পরিধি বাড়িয়েছেন। দুই পরিবারের মধ্যে নাকি দীর্ঘদিনের পরিচয়ও রয়েছে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তৃষা বা তার পরিবারের পক্ষ থেকে। বিয়ের তারিখও গোপন রাখা হয়েছে।

তৃষা বর্তমানে অভিনয় করছেন বেশ কিছু বিগ বাজেটের প্রজেক্টে। তবে তার ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়েই এখন ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ—তিনি সত্যিই কি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, নাকি এটি কেবল গুঞ্জন— সেই উত্তর জানতে অপেক্ষা দক্ষিণের সিনেমাপ্রেমীদের।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১০

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১২

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৩

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৪

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৫

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৭

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৮

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৯

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

২০
X