শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মহেশকে দেখলে অপরাধবোধে ভুগতাম: তৃষা কৃষ্ণন

তৃষা কৃষ্ণন ও মহেশ বাবু। ছবি : সংগৃহীত
তৃষা কৃষ্ণন ও মহেশ বাবু। ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় দুই তারকা মহেশ বাবু ও তৃষা কৃষ্ণন। যারা একাধিক ব্যবসাসফল সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সিনেমায় তাদের অনবদ্য রসায়ন আজও সিনেপ্রেমীদের স্মৃতিতে অমলিন। তবে সিনেমার বাইরেও রয়েছে তাদের দীর্ঘ দিনের এক বন্ধুত্বের গল্প, যা অনেকেই জানেন না।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে তৃষা কৃষ্ণন জানিয়েছেন, 'মহেশ খুব ভালো একজন মানুষ। তাকে আমি পছন্দ করি। অনেক আগেই চেন্নাইয়ের কলেজ জীবনে মহেশ বাবুর সঙ্গে আমার পরিচয় হয়। আমরা তখন কমন বন্ধুদের মাধ্যমে একে অন্যকে চিনতাম। ছিল 'হাই-বাই' ধাঁচের বন্ধুত্ব। তখন কল্পনাও করিনি একদিন পর্দায় একসঙ্গে কাজ করব।'

মহেশ বাবুর প্রতি ভীষণ শ্রদ্ধাশীল তৃষা। সাক্ষাৎকারটিতে তিনি আরও বলেন, ‘মহেশ ভীষণ পরিশ্রমী। ভোর থেকে রাত অবধি শুটিং করে। শুটিং চলাকালীন সে নিজের ক্যারাভান পর্যন্ত যেত না। সে মনিটরের সামনে বসে প্রতিটি দৃশ্য মন দিয়ে দেখত। তার এই নিষ্ঠা দেখে মাঝে মধ্যে নিজেই অপরাধবোধে ভুগতাম।‘

মহেশ বাবুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুন্তুর করম’, যা পরিচালনা করেছেন ত্রিবিক্রম শ্রীনিবাস। গত বছরের ১২ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় মহেশের পাশাপাশি মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা অভিনয় করেন প্রধান চরিত্রে। বর্তমানে মহেশ ব্যস্ত এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘এসএসএমবি২৯’ নিয়ে। আন্তর্জাতিক অ্যাডভেঞ্চারধর্মী এই সিনেমা মুক্তি পাবে ২০২৭ সালে।

এদিকে, তৃষা কৃষ্ণনও কম নন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘থাগ লাইফ’, যেখানে তার থেকে ৩০ বছরের বড় অভিনেতা কমল হাসানের সঙ্গে রোমান্স করে দারুণ চর্চায় রয়েছেন তিনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X