বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অপেক্ষার অবসান, মুক্তি পাচ্ছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’

ইমার্জেন্সি সিনেমায় কঙ্গনা রানাওয়াত। ছবি : সংগৃহীত
ইমার্জেন্সি সিনেমায় কঙ্গনা রানাওয়াত। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার নতুন আরেক পরিচয় লোকসভার সংসদ সদস্য। এ পরিচয় পাওয়ার পর প্রথম সিনেমা মুক্তি পেতে চলেছে। দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে তার সিনেমা ‘ইমার্জেন্সি’। আগামী ৬ সেপ্টেম্বর এটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে।

সিনেমাটিতে দেশের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। শুধু লিড অভিনেত্রী নন, কঙ্গনা এ সিনেমার পরিচালক তথা প্রযোজক। ইন্দিরার লুকে আগেই চমকে দিয়েছিলেন কঙ্গনা। আর ট্রেলার মুক্তির পর এবার দর্শকদেরও চমকে দিয়েছেন। অনেকেই মনে করছেন, এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং ও প্রশংসিত কাজ হতে যাচ্ছে।

সিনেমার ট্রেলারে অন্যরকম এক কঙ্গনাকে দেখেছেন দর্শক। গ্ল্যামারের বাইরে পর্দায় তার উপস্থিতি নজর কেড়েছে সবার।

১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। একটানা ২১ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। নিজের ক্ষমতা রক্ষায় সে সময় এক প্রকার হিংস্র হয়ে ওঠেন তিনি। বিতর্কিত সেই অধ্যায়ই এবার রুপালি পর্দায় তুলে আনলেন কঙ্গনা। সিনেমাটি নিয়ে অনেক দিন ধরেই চলছিল আলোচনা। ফার্স্টলুক প্রকাশ করে তিনি চমকে দিয়েছিলেন সবাইকে। এর আগে সিনেমাটি মুক্তির একাধিক তারিখ পেছানো হয়েছিল। অবশেষে এটি মুক্তির মুখ দেখতে যাচ্ছে।

কঙ্গনা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন অনুপম খের, ভিসাক নায়ার, মহিমা চৌধুরী, মিলিন্দ সুমনের মতো তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X