দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপির প্রকৃত কর্মী আরেক কর্মীকে হুমকি দিতে পারে না’

গণসংযোগকালে শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
গণসংযোগকালে শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেছেন, ‘বিএনপির একজন প্রকৃত কর্মী কখনোই আরেক কর্মীকে হুমকি দিতে পারে না। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু সেই প্রতিযোগিতা কখনোই সহকর্মীর বিরুদ্ধে বিদ্বেষে পরিণত হওয়া উচিত নয়।’

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এ কথা বলেন।

শরিফ উদ্দিন জুয়েল বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে যারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে, তারাই বিএনপির প্রকৃত সৈনিক। শহীদ জিয়ার আদর্শে গড়া একজন বিএনপি কর্মী আরেক বিএনপিকে কখনো হুমকি দিতে পারে না। যে হুমকি দেয়, তাকে আমরা বিএনপির কর্মী হিসেবে স্বীকার করি না।’

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যদি দলের ভেতর বিভাজন সৃষ্টি করে বা সহকর্মীকে হুমকি দেয়, তা তিনি বরদাস্ত করবেন না। তিনি বরদাস্ত না করলে আমরাও বরদাস্ত করব না।’

তিনি আরও বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকুন, আগামী দিনে ধানের শীষের বিজয়ের জন্য একসঙ্গে কাজ করুন।’

এরপর গণসংযোগ শেষে তিনি খলিশাকুন্ডি বাজার ও আশপাশের এলাকায় ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফা বাস্তবায়নের সুফল সম্পর্কে অবহিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X