বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী খুঁজছেন সুস্মিতা

সুস্মিতা সেন। ছবি : সংগৃহীত
সুস্মিতা সেন। ছবি : সংগৃহীত

কয়েক মাস আগেই সুস্মিতা সেনের প্রেম নিয়ে উত্তাল হয়ে উঠেছিল নেটদুনিয়া। বিক্রম ভাট থেকে শুরু করে রণদীপ হুডা, বি টাউনের একাধিক হ্যান্ডসাম হাঙ্ক প্রেমে পড়েছেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের। সম্প্রতি তর নাম জড়িয়েছিল সাবেক আইপিএল কর্তা লোলিত মোদির সঙ্গে, তবে সুস্মিতা জানিয়ে দিয়েছেন তিনি আপাতত সিঙ্গেল। বর্তমানে বিয়ে করতে চাইছেন তিনি কিন্তু তার মেয়েরা চাচ্ছে না সাবেক এই মিস ইউনিভার্স বিয়ে করুক।

সুস্মিতাকে নিয়ে সাবেক আইপিএল কর্তা লোলিত মোদির পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। অবশেষে নীরবতা ভেঙে সুস্মিতা জানিয়ে দেন যে তিনি আপাতত সিঙ্গেল। কিন্তু এখনও কেন বিয়ে করছেন না ভারতের প্রথম মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন, এই প্রশ্ন প্রায় সবারই মনে রয়েছে। তাহলে কি মনের মানুষ খুঁজে না পাওয়ার কারণেই বিয়ে করছেন না তিনি! এবার এই বিষয়ে মুখ খুললেন সুস্মিতা। কিন্তু অভিযোগ করলেন মেয়েদের নিয়ে।

সুস্মিতা বলেন, ‘ওদের (মেয়েদের) জীবনে যেহেতু কোনোদিন বাবা ছিল না তাই ওদের বাবার প্রয়োজনীয়তা নেই। আমি যদি এখন ওদের বলি, বিয়ে করতে চাই- তাহলে ওরা চোখ বড় বড় করে জিজ্ঞেস করে কেন? কী দরকার? আমাদের বাবা চাই না; কিন্তু আমার তো স্বামী চাই। তাতে ওদের কিছু যায় আসে না। ওদের কাছে আমার বাবাই সব। নানা আছে, তার মানে একজন বাবার মতো ফিগার রয়েছে তাদের কাছে।’

তিনি আরও জানান, ২৪ বছর বয়সে জীবনের সব থেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মা হওয়ার পরে সবকিছুই কেমন বদলে গিয়েছে তার জীবনে। ২৪ বছর বয়সে প্রথম সন্তান রেনেকে দত্তক নেন তিনি। এরপর ২০১০ সালে দ্বিতীয় সন্তান আলিশাকে তার জীবনে নিয়ে আসেন।

অসুস্থতা পেরিয়ে বর্তমানে কাজে মনোযোগ দিয়েছেন সুস্মিতা। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘তালি’। এতে ভারতীয় সমাজকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X