বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

কেন ক্ষমা চাইলেন শাহরুখ?

শাহরুখ খান I ছবি: সংগৃহীত
শাহরুখ খান I ছবি: সংগৃহীত

গতকাল সকাল থেকেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিল মান্নাতের সামনের রাস্তাঘাট। হাজারো ভক্তের চোখ একটিমাত্র মুখের অপেক্ষায়, তিনি হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিন্তু এবার ভক্তদের সেই প্রতীক্ষার পরিণতি হলো হতাশা। প্রতি বছর যিনি জন্মদিনে মান্নাতের বারান্দা থেকে হাত নেড়ে খুশি বিলিয়ে দেন, সেই কিং খান এবার আর দেখা দিলেন না! ফ্লাইং কিসও নয়, কেবল নিস্তব্ধ অপেক্ষা। শেষমেশ সামাজিক মাধ্যমে নিজের অনুপস্থিতির জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন বাদশাহ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই মুহূর্তে মান্নাত ছেড়ে অস্থায়ী ঠিকানা আলিবাগে থাকে শাহরুখ ও তার পরিবার। জল্পনা চলছিল তাহলে কি এইবছর মান্নাতের বারান্দা থেকে তার সেই আইকনিক ‘বার্থডে অ্যাপিয়ারেন্স’ দেখতে পাওয়া যাবে না? সেই আশঙ্কাই সত্যি হলো।

এ জন্য রবিবার (০২ নভেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ‘এক্স’ এর মাধ্যমে দুঃখপ্রকাশ করেন। সঙ্গে কেন এবার সিদ্ধান্ত নিয়েছেন সেটাও ব্যাখ্যাও দিলেন । এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছেন, ‘কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আমি বাইরে বেরিয়ে আপনাদের সকলের সঙ্গে দেখা করতে পারব না।’

‘আপনারা এতজন প্রিয় মানুষ আমার জন্য অপেক্ষা করছেন, কিন্তু ভিড় নিয়ন্ত্রণের সমস্যার কারণে সকলের সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এরপর ক্ষমা চেয়ে শাহরুখ বলেন, ‘আপনাদের সকলের কাছে গভীর দুঃখ প্রকাশ করছি। আপনারা বিষয়টি বুঝবেন এবং বিশ্বাস করুন আপনাদের চেয়ে আমিই বেশি মিস করব এই দেখাটি।’

শেষে লিখেছেন, ‘আমি আপনাদের সকলের সঙ্গে দেখা করার এবং ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আপনাদের সকলকে অনেক ভালোবাসা জানাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X