শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হাজার কোটির পথে রণবীরের ‘ধুরন্ধুর’

রণবীর সিং I ছবি : সংগৃহীত
রণবীর সিং I ছবি : সংগৃহীত

মন্দার অন্ধকার পেরিয়ে যেন বজ্রনিনাদের প্রত্যাবর্তন। একের পর এক রেকর্ড ভেঙে ভারতীয় বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। যে সিনেমাকে ঘিরে ছিল বিতর্ক আর আইনি জটিলতা, সেই ছবিই আজ বলিউডের হতে চলেছে নতুন গর্ব। হাজার কোটির ক্লাবে পৌঁছাতে চলেছে এই সিনেমা।

এখন নিঃসন্দেহে বলা যায়, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ দিয়েই রণবীর সিংয়ের ক্যারিয়ারের মন্দা অধ্যায়ের ইতি টানল। মুক্তির মাত্র স্বল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে একের পর এক ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে এই ছবি। আর সেই ধারাবাহিক সাফল্যের জোরেই এবার মেগাবাজেটের দক্ষিণী মহাকাব্য ‘বাহুবলী’-কেও টপকে হাজার কোটির ক্লাবে ঢোকার অপেক্ষায় রয়েছে রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত এই সিনেমা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরেই বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর ঝড় থামার কোনো লক্ষণ নেই। আইনি জটিলতা ও নানা বিতর্ক সত্ত্বেও গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির মাত্র তেরো দিনের মাথায়ই দেশ-বিদেশের দর্শকদের মন জয় করে নেয় ‘ধুরন্ধর’।

চলতি বছরের বক্স অফিস পরিসংখ্যানেও রীতিমতো এগিয়ে এই ছবি। আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ কিংবা হৃতিক রোশনের ‘ওয়ার’—সব ক’টিকেই পিছনে ফেলে এবার এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর রেকর্ড ভাঙার পথে ‘ধুরন্ধর’। যেখানে ‘বাহুবলী’ জাতীয়স্তরে ৪২১ কোটি এবং বিশ্বব্যাপী ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল, সেখানে ‘ধুরন্ধর’ মাত্র ১৩ দিনেই সেই মাইলফলক অতিক্রম করেছে।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, এখনো পর্যন্ত ভারতে ছবিটির আয় ৪৩৭.২৫ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ব্যবসা দাঁড়িয়েছে ৬৭৪.৫০ কোটি টাকায়। দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির রমরমা বাজারে বলিউডের পক্ষ থেকে যে এটি এক শক্ত জবাব, তা বলাই বাহুল্য।

প্রথম সপ্তাহে ভারতে ২০৭.২৫ কোটি টাকার ব্যবসার পর দ্বিতীয় সপ্তাহেও থামেনি জয়যাত্রা—এই সময়ে আরও ২৩০ কোটি টাকা যোগ করেছে ‘ধুরন্ধর’। সব মিলিয়ে জাতীয়স্তরে প্রায় ৪৩৮ কোটি টাকার ব্যবসা করে ২০২৫ সালের বক্স অফিসে ইতিহাস গড়েছে ছবিটি।

এই গতি বজায় থাকলে হাজার কোটির ক্লাবে প্রবেশ এখন কেবল সময়ের অপেক্ষা।

স্যাকনিল্ক রিপোর্ট অনুযায়ী, প্রথম সারির ভারতীয় সিনেমার তালিকায় ‘অ্যানিম্যাল’-এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘ধুরন্ধর’।

উল্লেখ্য, ২০২৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ মোট ৯১৫ কোটি টাকার ব্যবসা করেছিল। এখন প্রশ্ন একটাই—২০২৫ সালে কি সেই রেকর্ডও ভেঙে দেবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’? উত্তরের অপেক্ষায় গোটা ইন্ডাস্ট্রি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X