বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল আমির কন্যা ইরার বিয়ের মেনু ও ভেন্যু

আমির খানের সঙ্গে ইরা। ছবি : সংগৃহীত
আমির খানের সঙ্গে ইরা। ছবি : সংগৃহীত

বলিউড স্টার আমির খানের বাড়িতে বাজবে বিয়ের সানাই। বছরের শুরুতে বিয়ে হবে আমির কন্যা ইরা খানের। এরই মধ্যে জানা গেছে বিয়ের মেনু ও ভেন্যুর বিষয়ে।

বুধবার (৩ জানুয়ারি) হবে ইরার সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের বিয়ে। মারাঠি রীতি মেনে তারা বিয়ে করবেন বলে জানা গেছে। এ দিনে ইরা সাজবে মারাঠি কনের সাজে। বিয়ের আসর বসতে চলেছে মুম্বাইয়ে। খবর বলিউডশাদিস ডটকম।

মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ডে বিয়ে হবে ইরা ও নূপুরের। এরপর দুটি জমকালো রিসেপশনের আয়োজন করা হবে। সেগুলো হবে ৬ ও ১০ জানুয়ারিতে। একটি মুম্বাইতে, অপরটি জয়পুরে। মুম্বাইয়ের রিসেপশনে নামতে পারে বলিউড তারকার ঢল।

ইরার ইচ্ছা অনুযায়ী বিয়ের দিন মারাঠি কুজিনের আয়োজন রাখা হবে। পাশাপাশি অন্যান্য কুজিনও থাকবে।

অন্যদিকে নিজে পছন্দ করে মেয়ের বিয়ের অলংকার কিনেছেন আমির খান। কিছুদিন আগেই তাকে মুম্বাইয়ের মাতুঙ্গায় এক গয়নার দোকানে দেখা গেছে। ইন্ডাস্ট্রির বড় তারকাদের বাসায় নিজে গিয়ে মেয়ের বিয়ের আমন্ত্রণ জানিয়ে এসেছেন এই অভিনেতা।

ইরার হবু বর পেশায় একজন ফিটনেস কোচ। রাজ্য স্তরে টেনিসও খেলেছেন তিনি। ইরা ও নূপুরের বাগ্দান ইতোমধ্যেই হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১০

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১১

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১২

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৩

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৪

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৫

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৬

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৭

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৮

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৯

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

২০
X