কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০১:৩১ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার কবলে শাহরুখ, করতে হয়েছে অস্ত্রোপচার

শাহরুখ খান। ছবি: সংগৃহীত
শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড তারকা শাহরুখ খান লস অ্যাঞ্জেলেসে শুটিং চলাকালে দুর্ঘটনায় পড়েছেন। দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার অস্ত্রোপচারও করতে হয়েছে। তার নাকে ব্যান্ডেজ দেখা গেছে।

মঙ্গলবার (৪ জুলাই) একটি সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস বলেছে, লস অ্যাঞ্জেলেসে শুটিং চলাকালীন শাহরুখ নাকে আঘাত পান। তখন নাক দিয়ে রক্ত পড়তে থাকে। পরে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় রক্তপাত বন্ধ করতে ছোট একটি অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শাহরুখের শুটিং ইউনিটের লোকদের উদ্বেগের কিছু নেই বলেন এবং নাকের রক্তপাত বন্ধে ছোট একটি অপারেশনের কথা বলেন। অস্ত্রোপচারের পর তার নাকে ব্যান্ডেজ দেখা গেছে। অস্ত্রোপচারের পর তিনি দেশেও ফিরে এসেছেন এবং এখন তিনি বাড়িতে সেরে উঠছেন। যদিও এখন পর্যন্ত এই দুর্ঘটনার ব্যাপারে শাহরুখ বা তার দলের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।

এবারই প্রথম শুটিংয়ে আহত হননি শাহরুখ। বলিউডের ৩১ বছরের ক্যারিয়ারে তিনি বেশ কয়েকবার আহত হয়েছেন। ২০১৭ সালেও তার ছোট একটি অস্ত্রোপচার করতে হয়েছিল। এ ছাড়া ‘রইস’ সিনেমার শুটিংয়ে হাঁটুতে আঘাত পেলেও তাকে ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপতে হয়েছিল। আর ২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’ শুটিং শেষে শাহরুখকে অষ্টমবারের মতো অস্ত্রোপচার করতে হয়েছিল। এ ছাড়া ২০০৯ সালেও তার একটি অস্ত্রোপচার হয়।

সম্প্রতি শাহরুখ বলিউড ক্যারিয়ারের ৩১ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে তিনি নিজের টুইটার হ্যান্ডলে ‘আসক মি অ্যানিথিং’ নামে একটি সেশনের আয়োজন করেন। যেখানে ফ্যানরা নানা বিষয়ে তাকে প্রশ্ন করেন। তিনি তার উত্তর দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১২

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৩

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৪

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৫

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৬

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৭

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৮

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৯

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

২০
X