বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

কে এই ‘শ্রদ্ধা জোশি’?

অভিনেত্রী মেধা শংকর। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মেধা শংকর। ছবি : সংগৃহীত

হুট করেই দেশের নেটিজেনরা মেতে উঠেছেন ‘টুয়েলভথ ফেইল’ নামে একটি সিনেমা নিয়ে। ভারতের চম্বলের বাসিন্দা মনোজ শর্মার গল্প নিয়ে নির্মিত এই ছবি ভারতে মুক্তি পেয়েছে ২০২৩ সালের অক্টোবরে। সে বছরও বেশ চর্চিত ছিল চলচ্চিত্রটি। এর পরিচালক বিধু বিনোদ চোপড়া। এতে অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী মেধা শংকর।

গ্রামের এক দরিদ্র ছেলের স্বপ্ন পূরণের সংগ্রাম নিয়ে নির্মিত এই ছবিটি বাংলাদেশি সিনেমাপ্রেমীদের মন জয় করেছে। চলচ্চিত্রটির গল্প নিয়ে তো বটেই নেটিজেনদের মুগ্ধ করেছে পর্দায় বিক্রান্ত ও মেধার প্রেম।

সিনেমায় ‘শ্রদ্ধা জোশি’ চরিত্রে অভিনয় করেছেন মেধা। এতে একটি গানও গেয়েছেন তিনি।

ভারতের উত্তর প্রদেশের নয়ডায় জন্মগ্রহণ করেছেন অভিনেত্রী মেধা শংকর। শৈশব কেটেছে সেখানেই। ছোটবেলায় গানে আগ্রহ ছিল তার। অল্প বয়সেই রপ্ত করেছের হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত। ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় তার গান ‘বলো না’ শ্রোতাপ্রিয় হয়েছে।

দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ম্যানেজমেন্টে স্নাতকোত্তর শেষ করেছেন অভিনেত্রী মেধা। ২০১৫ সালে ‘উইথ ইউ ফর ইউ অলওয়েজ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। খবর মিড ডের।

২০১৯ সালে ব্রিটিশ টিভি সিরিজ ‘বিচাম হাউস’-এ মেধাকে অভিনয় করতে দেখা গেছে। হিন্দি চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ২০২১ সালে, ‘শাদিস্তান’ সিনেমার মাধ্যমে। তবে ওসব সিনেমা তাকে খুব একটা পরিচিতি এনে দিতে পারেনি। ‘টুয়েলভথ ফেল’ ছবির মাধ্যমেই রাতারাতি পরিচিতি পান তিনি।

সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকেরাও ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় মেধার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালানও।

হাতে গোনো কিছু সিনেমা ও সিরিজে কাজ করেছেন অভিনেত্রী মেধা। কম কাজের বিষয়ে তিনি জানান, অনেক চেষ্টা করেছেন, কিন্তু মুম্বাইয়ে আসার পর প্রত্যাখ্যাত হয়েছেন বারবার। তিনি বলেন, ‘আমার পরিবারের কেউ চলচ্চিত্রে ছিলেন না। আমিও মুম্বাইয়ের বাইরে থেকে এসেছি। নতুন শহরে এসে একা একা সুযোগ পাওয়া সহজ নয়। তবে এই সিনেমার সাফল্যের পর নিশ্চিতভাবেই আমার ক্যারিয়ার নতুন করে শুরু হচ্ছে।’

‘টুয়েলভথ ফেল’-এর জন্য অডিশন দিয়েছিলেন মেধা। কয়েক দফায় স্ক্রিন টেস্ট দিতে হয়েছিল এই অভিনেত্রীকে। এ সময় পরিচালক মেধাকে বলেছিলেন, ‘পরিণীতা’ ছবির জন্য বিদ্যা বালানের ২৬ বার স্ক্রিন টেস্ট নিয়েছিলেন। এ কথা শুনে মেধা বলেছিলেন, ‘২৬ হাজার বার আমার টেক নিন। সমস্যা নেই।’

‘টুয়েলভথ ফেল’ সিনেমার সাফল্যের পর নতুন অনেক কাজের প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী মেধা। তবে তিনি ধীরে ধীরে এগোতে চান।

মেধা বলেন, ‘সিনেমাটি মুক্তির পর বাবা আমাকে প্রথম বলেন—সবাই আমার অভিনয়ের প্রশংসা করছে। এরপর আমিও দেখলাম। এখন আমার দায়িত্ব আরও ভালোভাবে কাজ করে মানুষের এই ভালোবাসা ফিরিয়ে দেওয়া।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X