বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:০৩ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সম্পর্কের দূরত্ব কমছে অভিষেক-ঐশ্বরিয়ার?

অভিষেক ও ঐশ্বরিয়া। ছবি : সংগৃহীত
অভিষেক ও ঐশ্বরিয়া। ছবি : সংগৃহীত

দাম্পত্য কলহের মাঝে এক হওয়ার গুঞ্জন উঠেছে বলিউড তারকাজুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের। আজকাল আগের মতোই একসঙ্গে থাকতে দেখা যাচ্ছে তাদের। এতেই ভক্তদের মনে উঠেছে খুশির ঢেউ। সব বিবাদ ভুলে এই দম্পতি যেন এক হয়ে যান, এমনটাই প্রত্যাশা করছেন নেটিজেনরা।

সম্প্রতি খেলার মাঠে শ্বশুর অমিতাভ, মেয়ে আরাধ্যা ও স্বামী অভিষেকের সঙ্গে আনন্দ করতে দেখা গেছে ঐশ্বরিয়াকে। খবর আনন্দবাজার পত্রিকার।

‘জয়পুর পিংক প্যান্থার্স’ কাবাডি দলের মালিক অভিনেতা অভিষেক। গত ৬ জানুয়ারি সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে স্বামীর কবাডি দলের সমর্থনে মুখরা হয়ে ওঠেন ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যা। তাদের সঙ্গে গলা মেলান অমিতাভও। এর আগে ‘আর্চিজ’ সিনেমার প্রিমিয়ারে এবং আরাধ্যা বচ্চনের স্কুলের এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা অভিষেক ঐশ্বরিয়াকে।

এর আগে বেশ জোরালো হয়ে ছড়িয়ে পড়েছিল তাদের বিচ্ছেদের গুঞ্জন। বিয়ের পর বেশ কয়েকবারই অভিষেক-ঐশ্বরিয়ার সংসার ভাঙার গুঞ্জন প্রকাশ পেয়েছে। শেষে বিচ্ছেদ হয়নি। সর্বশেষ শোনা যাচ্ছিল বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। তাই শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে থাকছেন এই সুন্দরী।

এ ছাড়া অভিষেক বচ্চনের এক ইভেন্টের ছবি ভাঙনের গুঞ্জনকে উসকে দিয়েছিল। ওই অনুষ্ঠানে অভিনেতার আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি। যদিও আংটিটি সব সময় পরে থাকতেন অভিষেক। সেটি আঙুলে না দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছিল জল্পনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১০

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১১

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১২

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৩

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৪

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৫

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৬

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৭

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৯

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২০
X