বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:১১ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা উৎসবে দেখানো হবে যেসব সিনেমা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পর্দা উঠছে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

এ বছরের সিনেমাগুলোর প্রচারসূচি প্রকাশ করেছে এই উৎসব কমিটি। ২০ জানুয়ারি বিকেল ৪টায় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘ফেরেশতে’ চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে শুরু হবে উৎসব। এই সিনেমার পরিচালক ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। ছবিটিতে অভিনয় করেছেন জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, ফারুক সুমনসহ অনেকে।

২০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় দেখানো হবে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হবে এটি। ২১ জানুয়ারি ওই ভেন্যুতে বিকেল ৫টায় দেখানো হবে ইফফাত জাহান মম পরিচালিত ‘মুনতাসির’। পরের দিন জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে রাইসুল ইসলাম অনিক পরিচালিত ছবি ‘ইতি চিত্রা’। সেদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে মানিক মানবিক নির্মিত সিনেমা ‘আজব ছেলে’।

২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় ওই মিলনায়তনেই দেখানো হবে লিসা গাজী নির্মিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় দেখানো হবে সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’।

২৬ জানুয়ারি সন্ধ্যায় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’। এই সিনেমায় করেছেন ফেরদৌস আহমেদ, সজল, লিটু আনাম, সানজিদা প্রীতি, হৃদি হক, তারিন জাহান, মামুনুর রশীদ, আবুল হায়াতসহ অনেকে।

একই দিন বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রদর্শিত হবে হাবিবুর রহমান পরিচালিত চলচ্চিত্র ‘ইছামতী’।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৭৪টি দেশের আড়াই শতাধিক চলচ্চিত্র দেখানো হবে। উৎসবে বিভিন্ন সময় উপস্থিত থাকবেন ইরানের খ্যাতিমান নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের শর্মীলা ঠাকুর, অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখার্জীসহ বিভিন্ন দেশের নামিদামি তারকারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X