বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

আত্মহত্যার সিদ্ধান্ত বদলে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন এ আর রহমান

এ আর রহমান। ছবি : সংগৃহীত
এ আর রহমান। ছবি : সংগৃহীত

ছোটবেলায় বেশকিছু কারণে অনেকবারই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী এ আর রহমান। কিন্তু তার মায়ের পরামর্শে ওসব সিদ্ধান্ত থেকে সরে এসে নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন এই গায়ক। একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কণ্ঠশিল্পী।

সম্প্রতি ‘দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি’র এক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন এ আর রহমান। সেখানেই গায়ক জানান, কীভাবে জীবনের ব্যর্থতার সম্মুখীন হতে হয় সেটি তার মা তাকে শিখিয়েছিলেন। আরও শিখিয়েছিলেন কীভাবে অন্ধকার সময় ও নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে আসা যায়। কণ্ঠশিল্পী জানান, জীবনের একটা পর্যায়ে নানা ধরনের উল্টাপাল্টা খেয়াল আসত তার মাথায়।

ছোটদের সঙ্গে নিজের মায়ের দেওয়ার পরামর্শই ভাগ করে নেন এ আর রহমান। তিনি জানান, ছোটবেলায় অনেক সময় নিজেকে শেষ করে ফেলার ভাবনা এসেছে আমার মাথায়। সেই ভাবনা থেকে বেরিয়ে আসতে অনেক কষ্ট করতে হয়েছে তাকে। কণ্ঠশিল্পী বলেন, ‘আমার মা বলেছিলেন, যখন আমি অন্যের জন্য বাঁচব তখন আর এসব ভাবনা আমার মাথায় আসবে না।’

মায়ের সেই উপদেশ এখনো ভোলেননি এ আর রহমান। সেই পরামর্শ মেনে নিজেকে শেষ করে ফেলার সেই কঠিনতম সিদ্ধান্ত থেকে মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলেন তিনি। এখনো প্রতিটি পদক্ষেপে মায়ের পরামর্শগুলো মেনে চলেন এই সংগীতশিল্পী। এ আর রহমান মনে করেন, স্বার্থপর না হয়ে অন্য কারো জন্য বাঁচলে সেটিকেই জীবন বলে। নিজের জন্য না ভেবে আশপাশের মানুষের কথা মানলে নেতিবাচক চিন্তাভাবনা কখনো মনকে প্রভাবিত করে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১০

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১২

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৩

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৪

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৫

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৬

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৭

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৮

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৯

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

২০
X