বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

৫০ বছর বয়সে স্নাতক পাস করলেন অক্ষয়ের স্ত্রী

অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। ছবি : সংগৃহীত
অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। ছবি : সংগৃহীত

বলিউডের তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। রুপালি পর্দায় এক সময় নিয়মিত কাজ করলেও বিয়ের পর নিজেকে গুটিয়ে নেন টুইঙ্কেল। সংসারে মনোযোগী হন তিনি। তবে ৪৮ বছর বয়সে তিনি স্নাতকে ভর্তি হওয়ার খবর জানান। ৫০ বছর বয়সে সেই সনদ হাতে পেলেন টুইঙ্কেল। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ফিকশন রাইটিং বিষয়ে স্নাতন ডিগ্রি অর্জন করেছেন তিনি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) হয় সমাবর্তন। স্ত্রীর হাত ধরে সেই অনুষ্ঠানে হাজির হন অক্ষয়। স্ত্রীর প্রাপ্তিতে ভীষণ খুশি এই নায়ক। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাসও দিয়েছেন তিনি। সেটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সমাবর্তন অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অক্ষয়। অভিনেতা লিখেছেন, দুবছর আগে যখন তুমি আমাকে বলেছিলে আবারও পড়াশোনা শুরু করতে চাও, তখন আমি ভীষণ অবাক হয়েছিলাম। বুঝতে পারিনি তুমি ঠিক কী বলছ! কিন্তু আমি দেখলাম—অনেক পরিশ্রম করছো। সংসার, ক্যারিয়ার, আমার ও সন্তানদের খেয়াল রাখার পাশাপাশি পড়াশোনায় ফিরেছ।

অক্ষয় আরও লিখেছেন, আমি জানি, আমি একজন সুপার উইমেনকে বিয়ে করেছি। আজ তোমার গ্র্যাজুয়েশনের দিন। আমিও যদি আরেকটু পড়াশোনা করতাম তাহলে হয়তো সেই শব্দগুলো খুঁজে বের করতে পারতাম, যেগুলো বুঝিয়ে দিত তোমাকে নিয়ে আমি কতটা গর্বিত, টিনা। অভিনন্দন, আমার ভালোবাসা।

পোস্টের মন্তব্যের ঘরে ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। এমনকি কমেন্ট বক্সে নিজের অনুভূতির কথা জানিয়েছেন টুইঙ্কেলও।

টুইঙ্কেল লিখেছেন, আমি ভাগ্যবতী, কেননা আমি জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে পেয়েছি যে আমাকে উৎসাহিত করে, পড়ে গেলেও তুলে আনে। আমি অনেকবার পড়ে যেতে চাই, তাই না? আগামীকাল (১৭ জানুয়ারি) ২৩ বছর পূর্ণ হবে। উল্লেখ্য, ২০০১ সালের ১৭ জানুয়ারি বিয়েবন্ধনে আবদ্ধ হন অক্ষয়-টুইঙ্কেল। তাদের বিয়ের ২৩ বছর পূর্ণ হয়েছে। এই দম্পতির একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১০

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১১

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৪

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৬

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৭

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৮

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৯

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

২০
X