কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

১২ বছরের সম্পর্কের ইতি টানলেন অভিনেত্রী এশা

এশা দেওল। ছবি : সংগৃহীত
এশা দেওল। ছবি : সংগৃহীত

অবশেষে গুঞ্জনই সত্যি হলো বলিউড অভিনেত্রী এশা দেওলের জীবনে। ১ যুগের সংসারের ইতি টানলেন এ অভিনেত্রী।

২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে বিয়ের সম্পর্কে জড়ান এশা। ভালোই কাটছিল এ জুটির সময়। যদিও গেল মাসেই গুঞ্জন উঠেছিল বিচ্ছেদের। এক মাস না যেতেই সে গুঞ্জন সত্যি হলো।

এশা-ভরতের সংসার কেন ভাঙল- এ বিষয়ে তেমন কিছুই জানা যায়নি। নিজেরাই ভারতীয় গণমাধ্যম দিল্লি টাইমসকে যৌথ একটি বিবৃতি পাঠিয়েছেন। যেখানে এশা-ভরত জানিয়েছেন, আমরা যৌথভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই পরিবর্তনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার পাবে আমাদের দুই সন্তান। আমাদের প্রাইভেসি রক্ষা করলে সম্মানিত বোধ করব।

শুরুতে সোশ্যাল মিডিয়া রেডিট থেকে এশা দেওল ও ভরতের বিয়েবিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। এ নিয়ে নেটপাড়া ছিল আলোচনার তুঙ্গে। নেটিজেনরা বলছেন, ভরত অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এশার সঙ্গে প্রতারণা করেছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম হয়। এর ঠিক দু’বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম হয়।

২০০২ সালে রোমান্টিক থ্রিলার সিনেমা ‘কোই মেরে দিল সে পুছে’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় এশার। ছবিটির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পান এশা। এরপর এশাকে দেখা যায় ‘ধুম’, ‘নো এন্ট্রি’, ‘কাল’ ইত্যাদি সিনেমায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১১

পবিত্র আশুরা আজ

১২

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১৩

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৪

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৫

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৬

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৭

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X