বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৫ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমে ব্যর্থ যেসব বলিউড তারকা (ভিডিও)

বলিউডের কজন তারকা। ছবি : সংগৃহীত
বলিউডের কজন তারকা। ছবি : সংগৃহীত

রুপালি জগতে নায়ক-নায়িকাদের রসায়ন দেখে মুগ্ধ হন বিনোদনপ্রেমীরা। পর্দার প্রেম অনেক সময় বাস্তব হয়ে আসে তারকাদের জীবনে। কখনো সেই প্রেম পূর্ণতা পায়, কখনো আবার হৃদয়কে করে যায় এফোঁড়-ওফোঁড়! ভালোবাসার বিনিময়ে কষ্ট পেয়েছেন এমন অনকে তারকাই রয়েছেন বলিউডে। সেই কষ্ট লুকিয়ে ক্যামেরার সামনে দর্শকদের আনন্দ দিয়ে চলেছেন তারা।

প্রেমে ব্যর্থ হয়েছেন এমন বলিউড তারকার তালিকায় উঠে আসে প্রীতি জিনতার নাম। নেস ওয়াদিয়ার নামে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। ২০০৫ সালে আনুষ্ঠানিকভাবেই তার প্রেমের খবর প্রকাশ্যে আসে। পরের ৪টি বছর ভালোই কাটে তাদের। কিন্তু ২০০৯ সালে নেসের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন প্রীতি জিনতা। এ ছাড়া নেস ওয়াদিয়ার মা প্রীতির সঙ্গে ছেলের সম্পর্ক মেনে নেননি। পরে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন প্রীতি জিনতা।

বলিউডের বহুল চর্চিত জুটি রানী মুখার্জি-গোবিন্দ। গভীর প্রেম ছিল তাদের মধ্যে। ঘরে স্ত্রী রেখেই রানীর সঙ্গে প্রেমে মজেছিলেন গোবিন্দ। ২০০০ সালে ‘হাদ কার দ্য আপনে’ সিনেমায় একসঙ্গে প্রথম অভিনয় করেন রানী মুখার্জি-গোবিন্দ। সেই থেকে পরিচয় ও প্রেম। একটি হোটেল রুমে রানী ও গোবিন্দকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই খবর ছাপা হওয়ার পর দারুণভাবে আহত হন গোবিন্দর স্ত্রী। এরপর জল অনেক দূর গড়ায়। সর্বশেষ ভেঙে যায় রানী-গোবিন্দের প্রেম।

অভিনেত্রী কারিশমা কাপুর ও অভিষেক বচ্চনের প্রেম তুমল আলোচনার বিষয় হয়ে উঠেছিল বলিউডে। ১৯৯৭ সালে অভিষেকের বোন শ্বেতা নন্দার বিয়ের অনুষ্ঠানে কারিশমা-অভিষেকের দেখা হয়। তখন কারিশমার প্রেমে পড়েন অভিষেক। দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করেন। বিষয়টি সেভাবে কেউ জানতেন না তখন। ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে তাদের প্রেমের খবর সামনে আসে। সে বছরেই এই যুগলের বাগদানের ঘোষণা হয়। অভিষেকের মা জয়া বচ্চন কারিশমাকে হবু পুত্রবধূ হিসেবে পরিচয় করিয়ে দেন। কিন্তু বাগদানের চার মাস পরই বিয়ে ভেঙে দেন কারিশমা-অভিষেকের পরিবার। তখন বিয়ে ভাঙার কারণ কেউ-ই জানাননি। অবশ্য, জয়া বচ্চন বলেছিলেন— ‘এটি অভিষেকের সিদ্ধান্ত।’

বলিউডের আরেক আলোচিত তারকা জুটি শহিদ কাপুর ও কারিনা কাপুর। মাত্র ২৩ বছর বয়সে কারিনার প্রেমে পড়েন শহিদ। কারিনা কাপুর জানিয়েছিলেন, তাদের দুজনের মধ্যে শক্তিশালী বন্ধন রয়েছে। কিন্তু ২০০৭ সালে ‘যাব উই মেট’ সিনেমার শুটিং চলাকালীন তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। ঠিক কী কারণে শহিদ-কারিনার প্রেম ভেঙে গিয়েছে তার সঠিক কারণ জানাননি কেউ-ই। তবে কারিনার মা ও বোন না কি এই সম্পর্ক মেনে নেননি। তাই ভেঙে যায় তাদের প্রেম।

">http://

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X