মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘ডন’ ইউনিভার্সে নতুন নাম কিয়ারা আদভানি 

কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত
কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত

অবশেষে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অবসান হলো ‘ডন থ্রি’ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে রুমা ভাগাত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে হালের ক্রেজ কিয়ারা আদভানিকে। বিষয়টি সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

রণবীরের বিপরীতে কিয়ারার অভিনয়ের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক ফারহান আখতার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘ডন ইউনিভার্সে কিয়ারাকে স্বাগতম।’ এরপরই ভক্তদের ভালোবাসায় শিক্ত হতে থাকেন অভিনেত্রী।

তার কিছু সময় পরে কিয়ারা আদভানি আজ (২০ ফেব্রুয়ারি) মঙ্গলবার এক্সে নিজের ডনে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন।

নিজের এক্স হ্যান্ডেলে একই ভিডিও ক্লিপ দিয়ে কিয়ারা লিখেন, ‘আইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। এই উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করার সময় আপনাদের ভালোবাসা এবং সমর্থন চাইছি।’

২০০৬ সালে মুক্তি পায় ‘ডন’। এর ৫ বছর পরে মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ২০২৫ সালে মুক্তি পাবে ‘ডন-থ্রি।’ এবার ডন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের রাম খ্যাত অভিনেতা রণবীর সিংকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X