বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে মুক্তির আগেই হাজার কোটি আয়ের দৌড়ে ‘পুষ্পা ২’

পুষ্পা ২: দ্য রুল সিনেমার পোস্টারে আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত
পুষ্পা ২: দ্য রুল সিনেমার পোস্টারে আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত

উত্তেজনা শুরু হয়েছিল ৮ এপ্রিল। দক্ষিণী তারকা আল্লু অর্জুনের জন্মদিনের দিন। এদিন ভক্তদের জন্য বিশেষ উপহার দেন অভিনেতা। প্রকাশ হয় ‘পুষ্পা ২’–এর টিজার। মাত্র ১ মিনিট ৮ সেকেন্ডে তোলপাড় হয়ে যায় নেট দুনিয়া। মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। ইঙ্গিত দেয় ভারতের বক্স অফিসের ইতিহাস বদলে দিতেই আসছে এই সিনেমা।

সেই ইঙ্গিত থেকে ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির আগেই আয় করতে যাচ্ছে হাজার কোটি রুপি। যা ভারতীয় ইতিহাসে এর আগে মুক্তির আগে কোনোই সিনেমাই করতে পারিনি।

এখন প্রশ্ন উঠতেই পারে কীভাবে এত অর্থ আয় করছে সিনেমাটি। ভারতীয় গণমাধ্যম কুইমুইর তথ্য মতে সিনেমাটি রেকর্ড ২০০ কোটি রুপিতে ‘পুষ্পা ২’ সিনেমার উত্তর ভারতের হল স্বত্ব বিক্রি হয়েছে। রেকর্ড মূল্যে সিনেমাটির উত্তর ভারতের হল স্বত্ব কিনেছেন ‘এএ’ ফিল্মস এর কর্ণধার অনিল থাদানি।

এ ছাড়া ইতিহাস গড়ে ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি বিক্রি হয়েছে ২৭৫ কোটি রুপি। এর আগে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছিল এস এস রাজমৌলির ‘আর আর আর’। এই দুই মাধ্যম থেকে সিনেমাটি ইতোমধ্যেই ৪৭৫ কোটি রুপি ঘরে তুলেছে। তবে ধারণা করা হচ্ছে মুক্তির আগে থিয়াটিক্যাল আয় আরও ১০০ কোটি রুপি বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আয় গিয়ে দাঁড়াবে ৫৭৫ কোটি রুপি। এ ছাড়া অডিও এবং স্যাটেলাইট রাইটস থেকে বিশাল অঙ্কের একটি অর্থ আসবে বলেও ধরনা দিয়েছে নির্মাতা। সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে সিনেমাটি মুক্তির আগেই ১০০০ কোটি আয় করবে অনেকটাই নিশ্চিত।

২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। সঙ্গে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন আল্লু।

দর্শকের সামনে আবারও ফিরছে পুষ্পরাজ-শ্রীভল্লি জুটির অন স্ক্রিন রসায়ন। তিন বছর পর আগামী ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’। মুক্তির আরও তিন মাস থাকলেও সিনেমাটি নিয়ে উত্তেজনার পারদ চড়েছে। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X