বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০২:৩৬ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রতিটি শিশুকে এ অত্যাচারের মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজন নেই’

সংগীত পরিচালক এ আর রহমান। ছবি : সংগৃহীত
সংগীত পরিচালক এ আর রহমান। ছবি : সংগৃহীত

ভারতের অস্কার জয়ী সংগীত পরিচালক এ আর রহমান। জানলে অবাক হবেন স্কুলের গণ্ডিও পার হতে পারেননি তিনি। এর কারণ তার মা করিমা বেগম। তিনিই ছেলেকে স্কুল যাওয়া থেকে বিরত রাখেন। খবর : উইন

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন মাদ্রাজের মোজার্ট। ছোটবেলায় এ আর রহমানে পড়াশোনার চেয়ে সংগীতে বেশি মনোযোগ ছিল। যা একটা পর্যায় তার মা লক্ষ্য করেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন ছেলের যেটি ভালো লাগে সেটিই করুক। বন্ধ করে দেন পড়াশোনা। যা এই সুরকারের কাছে আশীর্বাদস্বরূপ হয়। তার মতে, অন্য বিষয়ে সময় নষ্ট না করে পছন্দের বিষয় নিয়ে এগোতে পেরেছেন তিনি। তাই তো সংগীতের মাধ্যমে গোটা বিশ্ব আজ তাকে চিনতে পেড়েছে।

এই সংগীত পরিচালক মনে করেন, ‘অধিকাংশ অভিভাবকের ধারণা, সন্তান আগে ইঞ্জিনিয়ার বা চিকিৎসক হবে তার পরে সংগীতশিল্পী হবে। কিন্তু না। চিরাচরিত বিষয়ে পাঠ বন্ধ হলে পছন্দের বিষয় সম্পর্কে আরও জানার আগ্রহ বাড়ে বলেও মনে করেন তিনি।’

এ বিষয়ে তিনি আরও বললেন, ‘আমি কখনই বলব না পড়াশোনা ভালো নয়। এটি করলে কেউ কিছু হতে পারবে না। আমি শুধু এটুকু বলতে চাই। প্রত্যেক বাচ্চাকে এই অত্যাচারের মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজন নেই। সে যা করতে চায়। তাকেই তাই করতে দেওয়া উচিত। তাহলেই তার সেরাটি বের হয়ে আসবে।’

এ সময় কমল হাসানকেও রেফারেন্স টানেন তিনি। বলেন, ‘কমল হাসানের মতো একজন কিংবদন্তি অভিনেতাও স্কুলের গণ্ডি পার হতে পারেনি। কিন্তু তার জ্ঞানের ভাণ্ডার অপরিসীম। সিনেমায় অভিনয়, পরিচালনা ও কবিতা লেখাতেও তিনি পারদর্শী। ছোটবেলায় হয়তো তিনি এমনটাই হতে চেয়েছিলেন।’

এ আর রহমানের মতে, যারা স্কুল জীবনেই লেখাপড়ার ইতি টানে। তাদের চিন্তা ভাবনা থাকে অন্যরকম। এরপর নিজের প্রতি বেড়ে যায় দায়িত্ব। কারণ তখন মাথায় ঘুরে যেহেতু স্কুল ছেড়ে দিয়েছি। তাই এখন আমাকে অনেক কিছু শিখতে হবে, জ্ঞান বাড়াতে হবে। এই ভাবনা থেকেই তার ভেতর থেকে অরিজিন শক্তিটা বেড়িয়ে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X