বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রবণ ক্ষমতা কমে যাচ্ছে আলকা ইয়াগনিকের

সংগীতশিল্পী আলকা ইয়াগনিক। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী আলকা ইয়াগনিক। ছবি : সংগৃহীত

বলিউডের কিংবদন্তি গায়িকা আলকা ইয়াগনিক। সিনেমার অসংখ্য কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এবার বিরল এক রোগে আক্রন্ত হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই রোগ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এই গায়িকা।

পোস্টে আলকা লিখেছেন, ‘অনেকদিন ধরেই আমি মিডিয়া থেকে আড়ালে আছি। তাই আনুষ্ঠানিকভাবে আমার ভক্ত, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের আমি জানাচ্ছি। কিছুদিন আগে, আমি একটি ফ্লাইট থেকে নামছিলাম, হঠাৎ অনুভব করলাম, আমি কিছুই শুনতে পাচ্ছি না। এরপর কয়েক সপ্তাহ পার হয়ে গেছে। তাই সবাইকে জানাতে চাই কেন মিডিয়া থেকে দূরে আছি আমি।এর কারণ হচ্ছে আমি বিরল এক রোগের সঙ্গে যুদ্ধ করছি। এটি একটি বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা। যার কারণে শ্রবণশক্তি কমছে। এই আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। সবাই আমার জন্য প্রার্থনা করবেন। আমি যেন আবারও সুস্থ হয়ে উঠি।’

বর্তমানে এই গায়িকার চিকিৎসা চলছে। ডাক্তারের পরামর্শে তিনি আপাতত ঘরেই আছেন। পোস্টে নিজের অসুস্থতার কথা জানানোর পাশাপাশি তিনি পরামর্শ দিয়েছেন কানে হেড ফোন লাগিয়ে জোর গান না শুনতে।

তার এই পোস্টের নিচে বলিউডের অনেক তারকা শিল্পী তার সুস্থতা কামনা করে মন্তব্য জানাতেও দেখা গিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X