কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল ফিতরের আগে ছয়টি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছি : মাহফুজুর রহমান

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ৮ নম্বর ফ্লোরে এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড. মাহফুজুর রহমান। ছবি : সংগৃহীত
শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ৮ নম্বর ফ্লোরে এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড. মাহফুজুর রহমান। ছবি : সংগৃহীত

আগামী ঈদুল ফিতরের আগে ছয়টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ৮ নম্বর ফ্লোরে এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২ চুক্তি স্বাক্ষর ও মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

‘চলচ্চিত্রের সম্ভাব্য সুদিনে আসুন মিলনের বন্ধনে এক হই’- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রথমবারের মতো সদস্য ও ওয়েব ফিল্ম পরিচালকদের উৎসাহ দিতে হাত বাড়িয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এ কাজে সংগঠনটি পাশে পেয়েছে এটিএন-কে।

ড. মাহফুজুর রহমান বলেন, ‘একটা সময় ছিল যখন ২৪ ঘণ্টা এফডিসিতে লোক সমাগম হতো। সব সময় শিল্পীদের পদচারণায় মুখর ছিল এই প্রাঙ্গণ। কিন্তু এখন এখানে ভুতুড়ে একটা পরিবেশ। কাজ না থাকায় কত লোক যে বেকার হয়ে গেছে তার হিসাব নেই। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। চলচ্চিত্রের অবস্থা আমরা আগের মতো ফিরিয়ে আনতে চাই। এজন্য আগামী ঈদুল ফিতরের আগে আমি ৬টি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছি। পরিচালক সমিতির সঙ্গে আজ চুক্তিবদ্ধ হয়েছি।’

তিনি আরও বলেন, ‘এর আগে আমি যতগুলো সিনেমা বানিয়েছি বেশিরভাগ সুপারহিট হয়েছে। ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘ভালোবাসি তোমাকে’, ‘সাবধান’ তার মধ্যে অন্যতম। এরপর সিনেমায় ধস নামা শুরু হয়। ভালো সিনেমা হওয়ার পরও দেখা যায় সিনেমা হলে লোক হয় না। তবে গত ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তাতে বোঝা যাচ্ছে চলচ্চিত্রের অবস্থা আবার ফিরবে।’

চিত্রনায়ক সাইমন সাদিক ও ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন কবির টুটুল, পরিচালক শাহ আলম কিরন, জাকির হোসেন রাজু, মনতাজুর রহমান আকবর, অভিনয়শিল্পী সোহেল রানা, অরুণা বিশ্বাস, রোজিনা, নিরবসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১০

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১২

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৩

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৪

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৫

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৬

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৭

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৮

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৯

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০
X