বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রহেলিকা সিনেমায় মাহফুজের অভিনয়ে মুগ্ধ শাবনূর

শাবনূর ও মাহফুজ। ছবি : সংগৃহীত
শাবনূর ও মাহফুজ। ছবি : সংগৃহীত

এবারের ঈদুল আজহায় মুক্তি পায় চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। এতে জুটি বেঁধেছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের সিনেমা হলের পাশাপাশি ছবিটি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়।

রোববার সিডনির একটি মাল্টিপ্লেক্সে ‘প্রহেলিকা’ দেখেছেন চিত্রনায়িকা শাবনূর। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, সিনেমাটি দেখে বেশ মজা পেয়েছেন। গল্পটি ব্যতিক্রম লেগেছে তার কাছে। চয়নিকা চৌধুরীর সিনেমা এর আগেও দেখেছেন শাবনূর।

মাহফুজের অভিনয় দেখে শাবনূর বলেন, ‘আমাদের মাহফুজ তো কামাল করে দিয়েছে। তার গেটআপ ও অভিনয় দারুণ। সিনেমার প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছেন।’

শাবনূর জানান, অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ছেলেমেয়েরাও সিনেমাটি দেখতে এসেছে। যেটা সাধারণত দেখা যায় না। এমনকি সিনেমাটির টিকেট জোগাড় করতেও বেশ বেগ পোহাতে হয়েছে শাবনূরকে।

আরও পড়ুন : নুসরাত ফারিয়ার চোখে অস্ত্রোপচার

অন্যদিকে শাবনূরের বিষয়ে মাহফুজ বলেন, ‘শাবনূর আমাদের ইন্ডাস্ট্রির অ্যাকটিংয়ে মানদণ্ড তৈরি করে দিয়েছেন। এখনো যে মেয়েরা সিনেমায় আসছে তারা শাবনূরকে ফলো করে। এটাই হলো তার বড় অর্জন।’

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত ছবিগুলোর একটি ‘প্রহেলিকা’। এতে মাহফুজ-বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি’র কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১০

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১১

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১২

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১৩

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৪

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৫

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৬

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৭

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৮

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৯

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

২০
X