বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৪:৩২ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কে দিল শাকিব-সাবিলার লিচু বাগানে বেড়া?

কে দিল শাকিব-সাবিলার লিচু বাগানে বেড়া। ছবি : সংগৃহীত
কে দিল শাকিব-সাবিলার লিচু বাগানে বেড়া। ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে মুক্তির প্রতীক্ষায় থাকা রায়হান রাফির বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে জমে উঠেছে চর্চা। এবার সেই আগুনে ঘি ঢেলে দিল নতুন গান ‘লিচুর বাগানে’। গানটির সবচেয়ে আলোচিত লাইন ‘কে দিল পিরিতির বেড়া লিচুর বাগানে?’। এর সূত্র ধরেই উঠেছে প্রশ্ন ‘সত্যিই, কে দিল এই বেড়া?’

সোমবার রাতে প্রকাশিত গানটির রোমান্স, রঙিন লোকজ উপস্থাপনা আর ব্যতিক্রমী পুঁথি ধারার বর্ণনা দর্শকদের মুগ্ধ করেছে। গানের দৃশ্যায়নে শাকিব খান ও সাবিলা নূরের রসায়ন যেমন নজর কেড়েছে, তেমনি পালকিতে বসা দৃশ্য আর শাকিবের তাণ্ডবী উপস্থিতিও হয়েছে চর্চার বিষয়।

গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার রহমান, আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। সুর ও সংগীতায়োজন প্রীতমেরই, আর কথা লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। কোরিওগ্রাফিতে রয়েছেন বাবা যাদব ও রুহুল আমিন।

চরকি, এসভিএফ ও দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটি ইতোমধ্যেই ভাইরাল। গানটির একটি কমেন্টে এক দর্শক লিখেছেন, ‘এযাবৎকালের সেরা আইটেম সং। রোমান্টিকের পাশাপাশি পুঁথি স্টাইলের কাহিনি দুর্দান্ত কম্বিনেশন।’

এ গান নিয়ে ভক্তদের সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে লিখেছেন নির্মাতা রাফি এবং খোদ শাকিব খানও। পরিচালক লেখেন, ‘লিচুর বাগানে শতভাগ দেশী।’ শাকিব খান লিখেছেন, লিচুর বাগানে ‘তাণ্ডব’ শুরু!। বাদ যাননি সাবিলা নূরও। ক্যাপশনে তিনি লেখেন, ‘কে দিল পিরিতির বেড়া লিচুর বাগানে?’

এর আগে প্রকাশিত হয়েছে ‘তাণ্ডব’-এর টাইটেল ট্র্যাক, টিজার ও পোস্টার। টাইটেল ট্র্যাকে দেখা যায়, ছবির কাহিনি আবর্তিত হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে সন্ত্রাসী হামলার ঘটনাকে ঘিরে। সিনেমায় শাকিব খান আছেন প্রধান চরিত্রে, জয়া আহসান বিশেষ ভূমিকায়, আর প্রথমবার বড় পর্দায় এসেছেন সাবিলা নূর। প্রযোজনায় রয়েছেন, আলফা আই, সহপ্রযোজনায় এসভিএফ ও চরকি, সহযোগিতায় দীপ্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X