বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৬:২২ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তানিন সুবহাকে নিয়ে যা বললেন সনি রহমান 

তানিন সুবহাকে নিয়ে যা বললেন সনি রহমান 

চিত্রনায়িকা তানিন সুবহার ব্রেইন কাজ করছে না। চিকিৎসকরা অফিসিয়ালি তার ব্যাপারে রোববার রাতে সিদ্ধান্ত জানাবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী সদস্য ও অভিনেতা সনি রহমান।

সনি রহমান বলেন, তানিনের মৃত্যুর ব্যাপারে এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি। চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা মুক্তি হাসপাতালেই অবস্থান করছেন। যেহেতু ডাক্তারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি সুতরাং কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভুল তথ্য প্রচার কিংবা ঘোষণা না দেওয়ার জন্য অনুরোধ করছি।

তিনি আরও বলেন, অফিসিয়ালি কোনো ঘোষণা পেলে বা তথ্য পেলে আমরা অবশ্যই জানিয়ে দেব।

গত ২ জুন রাতে তানিন সুবহাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

গত এক যুগ ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। তার শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। এরপর নাম লেখান নাটক-সিনামায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখিয়ে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। পরে নাটকে ব্যস্ত হয়ে ওঠেন তিনি। অভিনয়ের পাশাপাশি পার্লারের ব্যবসাও ছিল তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X