বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১২:২২ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আগের তুলনায় কাজ কম হচ্ছে: দীপা

অভিনেত্রী দীপা খন্দকার। ছবি : সংগৃহীত
অভিনেত্রী দীপা খন্দকার। ছবি : সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। বিগত কয়েক বছরে তিনি সিনেমাতেও অভিনয় করে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আছে নাটকেও ব্যস্ততা। সেই ধারাবাহিকতায় মুরাদ পারভেজের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ‘শেষের গল্প’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেন। নাটকটি আগামী ৪ জুলাই থেকে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে। এতে দীপার বিপরীতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন।

এদিকে এবারের ঈদ থেকে ‘দীপ্ত প্লে’-তে প্রচার চলছে দীপা খন্দকার অভিনীত মাহমুদুর রহমান হিমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাইড অ্যান্ড সিক’। এ ওয়েব ফিল্মে তার অভিনয়ের জন্যও তিনি ভালো সাড়া পাচ্ছেন বলে জানান।

এ ছাড়া দীপা অভিনীত নতুন দুটি বিজ্ঞাপন—একটি সেভয় আইসক্রিম এবং অন্যটি প্রাণ অরেঞ্জ ড্রিংকস—নিয়মিত প্রচার হচ্ছে এবং এগুলোর জন্যও ভালো সাড়া পাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। ‘মাতৃত্ব’খ্যাত চলচ্চিত্র পরিচালক জাহিদ হোসেন পরিচালিত দীপা খন্দকার অভিনীত ‘ঋতুকামিনী’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

নিজের বর্তমান ব্যস্ততা ও সাম্প্রতিক কাজগুলো প্রসঙ্গে দীপা বলেন, “এ মুহূর্তে আসলে আগের তুলনায় কাজ কম হচ্ছে। তবে যেটুকু করছি, চেষ্টা করছি ভালো গল্প ও চরিত্র বেছে নিতে, যাতে অন্তত নিজের ভালো লাগে। বাকিটা তো দর্শকের ওপরই নির্ভর করে। ‘হাইড অ্যান্ড সিক’ ওয়েব ফিল্মে আমার চরিত্রটি নিয়ে আমি সন্তুষ্ট। মাহমুদুর রহমান হিমি খুব যত্ন নিয়ে এটি নির্মাণ করেছেন। যে দুটি বিজ্ঞাপন এখন নিয়মিত প্রচার হচ্ছে, সেগুলোর জন্যও বেশ ভালো রেসপন্স পাচ্ছি। আর ‘ঋতুকামিনী’ সিনেমার গল্পটাও খুব সুন্দর। জাহিদ ভাই নিঃসন্দেহে গুণী নির্মাতা, তার মেধা দিয়ে তিনি ভালো একটি সিনেমা বানানোর চেষ্টা করেছেন। আমি সিনেমাটি নিয়ে আশাবাদী।”

দীপা খন্দকার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘ভাইজান এলো রে’, ‘পায়ের ছাপ’, ‘অপরাজেয়’, ‘জিন ২’, এবং ‘ডার্ক ওয়ার্ল্ড’।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X