কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেতা আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি

অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। ছবি : সংগৃহীত
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। ছবি : সংগৃহীত

হাসপাতালে ভর্তি রয়েছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। হাসপাতালে ভর্তির পর তার হার্ট অ্যাটাকও হয়। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আফজাল হোসেন ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

এ প্রসঙ্গে তিনি বলেন, ঠান্ডাজনিত কারণে অগ্রজ অভিনেতা আফজাল হোসেনকে গতকাল স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্সট্রা কেয়ারের জন্য উনাকে সিসিইউতে রাখা হয়েছে। শরীরের অবস্থা স্বাভাবিক হলেই তাকে কেবিনে দেওয়া হবে।

জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয় অভিনেতা আফজালের। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।

এর আগে গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। আজ থেকে সেটিতে অংশ নেওয়ার কথা ছিল আফজাল হোসেনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণেই নিরাপত্তা হুমকিতে বৈশ্বিক জ্বালানি: ইরান

ভুয়া পুলিশ সেজে মহাসড়কে ডাকাতি, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে গুগলে, নেটদুনিয়ায় তোলপাড়

ঢাবির হলে জমে থাকা পানিতে মিলল মাগুর মাছ

শেরপুরে পাহাড়ি ঢলে সব নদীর পানি বৃদ্ধি, সড়কে ভাঙন

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ড অ্যাডুকেশন এক্সপো

১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি: গোলাম পরওয়ার

কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান

হু হু করে বাড়ছে মুহুরী নদীর পানি

১০

যুদ্ধে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাড়ি মেরামত করেছে ইরান

১১

বাঁশখালীতে ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বিএনপি নেতা আশিক

১২

সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ধাক্কা

১৩

মঙ্গলবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

ইয়েমেনের বিমানবন্দরে হামলার ঘটনায় জাতিসংঘের প্রতিক্রিয়া

১৫

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা: পরকীয়া নয়, ‘হানি ট্র্যাপ’ ও পরিকল্পিত হত্যার দাবি

১৬

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ পাওয়া গেল সড়কে

১৭

নাটোরে কর্তব্যরত দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ড্যাবের

১৮

ডেমরায় মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

১৯

বন্যায় ধ্বংসস্তূপে পরিণত চকরিয়া ও মাতামুহুরী 

২০
X