বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যস্ত হয়ে পড়ছেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

কাজে নিয়মিত হচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। বেশ কিছু নতুন কাজে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

১৮ সেপ্টেম্বর মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি কনটেন্টে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন পরী। জানা যায়, সরকারি অনুদানের একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

এর আগে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পরী জানিয়েছিলেন, রোববার তার জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। তবে কী কারণে গুরুত্বপূর্ণ তা জানাননি। এতে বেশ কৌতূহলী হয়ে ওঠেন পরীভক্তরা। পরে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন এই নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘এটা ‘ডোডোর গল্প’। এই সিনেমা পরিচালনা করবেন রেজা ঘটক। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘ডোডোর গল্প’। ছবিটির প্রযোজনার দায়িত্বে আছেন নাজমুল হক ভূঁইয়া। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

‘ডোডোর গল্প’ ছবিতে কাজল চৌধুরী নামের একটি চরিত্রে অভিনয় করবেন পরীমণি। এতে পরীর বিপরীতে অভিনয়ের জন্য চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে একাধিকবার আলাপ হয়েছে বলে জানা গেছে। যদিও এখনো তা চূড়ান্ত হয়নি।

নির্মাতা রেজা ঘটক জানান, ছবিতে একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চান তিনি। এতে ৮৭ জন শিল্পী কাজ করছেন। ২৫টির বেশি লোকেশনে হবে এর শুটিং।

এ ছাড়াও রায়হান রাফির পরিচালনায় ‘মায়া’ নামের ওয়েব ফিল্মে কাজ করবেন পরীমণি। তার সঙ্গে থাকবেন আজাদ আবুল কালাম, আবদুন নূর সজলের মতো অভিনয় শিল্পীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরের শেডে হাঁটুপানি, ভিজছে কোটি টাকার আমদানিপণ্য

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

১০

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

১১

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

১৩

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

১৪

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

১৫

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

১৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১৭

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১৯

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

২০
X