আহসান হাবীব
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমা দেখে মিমকে স্বর্ণ উপহার দিলেন ভক্ত

বিদ্যা সিনহা মিম। ছবি : সংগৃহীত
বিদ্যা সিনহা মিম। ছবি : সংগৃহীত

দেশের ৩৪টি সিনেমা হলে শুক্রবার মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’ সিনেমা। দীপংকর দীপন পরিচালিত এই সাইবার থ্রিলার ছবিতে বিদ্যা সিনহা মিম অভিনয় করেছেন নিশাত চরিত্রে। কালবেলাকে এই অভিনেত্রী জানান, একজন দর্শক সিনেমাটি দেখে স্বর্ণের বেসলেট উপহার দিয়েছেন তাকে।

সিনেমাটি উপভোগ করতে দর্শকদের আগ্রহ দেখে বেশ উৎফুল্ল আছেন অভিনেত্রী মিম। বললেন, ‘ভালো সাড়া পাচ্ছি। মেকিংয়ের প্রশংসা করছেন দর্শকরা। অভিনয়ের সুনামও করছেন তারা। সিনেমাটির কনসেপ্টও নতুন। এ ধরনের গল্পে আমাদের দেশ এর আগে ছবি হয়নি।’

গল্পে ভিন্নতা আছে বলেই সিনেমাটি নিয়ে চিন্তিত ছিলেন বিদ্যা সিনহা মিম। বললেন, ‘এটা আলাদা গল্পের সিনেমা, তাই টেনশনে ছিলাম দর্শক কীভাবে নেবেন। কিন্তু তারা খুব ভালোভাবে নিয়েছেন। কিছুক্ষণ আগে একজন দর্শক সিনেমা দেখছেন এবং আমাকে স্বর্ণের একটি বেসলেট উপহার দিয়েছেন। আমি সারপ্রাইজড। আনেক ভালো লাগছে।’

এই সিনেমায় নিজের ছাঁচ ভেঙেছেন মিম। অভিনয় করেছেন একেবারেই ভিন্ন চরিত্রে। অভিনেত্রী বললেন, ‘আমি যত চরিত্রে অভিনয় করেছি, এই সিনেমার চরিত্রটা তার চাইতে আলাদা। আমি জানি না আমি কতটা করতে পেরেছি। এটা দর্শকরা বলবে।’

মিম আরও বলেন, ‘আমার চরিত্রটি এমন ছিল যে সেটে খুব একটা মজা করার সুযোগ ছিল না। সংলাপ নিয়ে আমি সারাক্ষণ টেনশনে থাকতাম। আনেক বড় বড় কঠিন ডায়ালগ ছিল। আমার সংলাপের ওপর গল্পের অনেক কিছু নির্ভর করছিল। অনেক ইনফরমেশন ছিল। তাই আমি প্রতি মুহূর্তে ডায়লগ মুখস্থ করতে থাকতাম যেন ভুল না হয়। আমি ডায়ালগের ভেতর এমনভাবে ডুবে থাকতাম যে বাসায় গিয়ে মায়ের সঙ্গেও সেভাবে কথা বলতাম।’

সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে মিম আরও বলেন, ‘আমার ক্যারেকটার ছিল সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের। তাই তারা কীভাবে কাজ করেন, তাদের কাজের পদ্ধতি কী, সেটার বিষয়ে আমাকে আগে জানতে হয়েছে। তাদের অফিসে গিয়েছি, সারাদিন থেকে তাদের কাজের বিষয়ে জেনেছি। কারণ, আমার ও তাদের কাজ আকাশ-পাতাল পার্থক্য। এমনকি সাইবার রিলেটেডে কোনো বিষয়ে আমার কোনো আইডিয়াও নেই। তবে কাজ করতে গিয়ে অনেক কিছু জেনেছি।’

আলাপের একপর্যায়ে তাকে নিজের বিবাহিত জীবনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিয়ের পর আমি বেশি খুশি। আমার বিবাহিত জীবনকেই ভালো লাগে। কারণ রাগ উঠলে তা একজনের ওপর ঝেড়ে ফেলা যায়।’

উল্লেখ্য, কয়েক দফা পেছানোর পর মুক্তি পেয়েছে ছবিটি। এতে লুমিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ছবির একটি চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল। তার চরিত্রের নাম প্রিয়ম। রোবট নিয়ে কাজ করতে দেখা যায় তাকে। আরও অভিনয় করেছেন এবিএম সুমন, মাশরুর রাব্বি ইনান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X