বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শিবলী আহমেদ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

স্পাইডারম্যান হাসান মাসুদ ভাইরাল!

অভিনেতা হাসান মাসুদ। ছবি : সংগৃহীত
অভিনেতা হাসান মাসুদ। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুরছে অভিনেতা হাসান মাসুদের একটি ছবি। তাতে স্পাইডারম্যান রূপে দেখা যাচ্ছে তাকে। গতকাল দুপুরে দুর্জয় রাজবংশী নামের এক শিক্ষার্থী ছবিটি পোস্ট করেন। এরপরই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছবিটির নেপথ্যের কাহিনি জানতে দুর্জয়ের সঙ্গে যোগাযোগ করে কালবেলা। তিনি বলেন, ‘আমি ফটোশপ দিয়ে ছবিটি বানিয়েছি। স্পাইডারম্যান অ্যাক্রোজ দ্য স্পাইডার ভার্সের ক্যারেকটার মাইলস মোরালেস, সেখানে আমি হাসান মাসুদের ছবি ব্যবহার করেছি।’

দুর্জয় আরও বলেন, ‘এটা কোনো উদ্দেশ্য নিয়ে তৈরি করিনি, আমি এমনিতেই তৈরি করেছি। আমি গ্রাফিক্স ডিজাইন করি তো তাই। মজা করেই করেছি। আমি শিক্ষার্থী। কিন্তু গ্রাফিক্স ডিজাইনও করি। আপাতত টাঙ্গাইলে আছি।’

দুর্জয়ের ফেসবুক ঘুরে দেখা গেল অভিনয়শিল্পী ছাড়াও বেশ কিছু ক্রিকেটারের ছবিও রিক্রিয়েট করেছেন তিনি।

সম্প্রতি এআই দিয়ে তৈরি নানা তারকার ছবি ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে ব্যান্ডশিল্পী জেমস ও প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার নজর কাড়ছে দুর্জয়ের রিক্রিয়েট কারা হাসান মাসুদের ছবি। যদিও এটি এআই দিয়ে করা নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১০

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১২

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৩

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৪

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৬

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৭

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৮

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

২০
X