বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০১:২৯ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সালমান শাহ’র ভাইরাল ছবির নেপথ্যের ঘটনা...

এআই ব্যবহার করে রাজিবের তৈরি সালমান শাহ’র স্থিরচিত্র। ছবি : সংগৃহীত
এআই ব্যবহার করে রাজিবের তৈরি সালমান শাহ’র স্থিরচিত্র। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র একটি ছবি। যদিও ছবিটি বাস্তব নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) ব্যবহার করে সেটি তৈরি করেছেন রাজিব জাহান ফেরদৌস নামে একজন এআই প্রমট ইঞ্জিনিয়ার। পেশায় বাটা শু-এর জেনারেল ম্যানেজার তিনি।

সালমান শাহ’র ছবি ফেসবুকে পোস্ট করে রাজিব ক্যাপশনে লিখেছেন, ‘প্রস্তুত হও বাংলাদেশ। আবারও ফিরে আসছেন ফ্যাশন আইকন সালমান শাহ…’। মুহূর্তেই তার পোস্ট ছড়িয়ে পড়ে ফেসবুকে। ৪,৭০০ শেয়ারের পাশাপাশি সেই পোস্টে কমেন্ট এসেছে ৪৫৩টি। মন্তব্যকারীদের অনেকেরই জিজ্ঞাসা—কেন প্রস্তুত হতে বলা হলো? সালমান শাহকে ঘিরে কী আসতে চলেছে?

এই প্রশ্নের উত্তর জানতে রাজিবের সঙ্গে যোগাযোগ করে কালবেলা। তিনি জানান, আসলে এআই ব্যবহার করে সালমান শাহ’র আরও ছবি আসবে। সেগুলো দেখার জন্যই সবাইকে প্রস্তুত হতে বলেছেন। কোনো সিনেমা, বিজ্ঞাপন বা অন্য কোনো কাজে ব্যবহারের কথা মাথায় রেখে এই ছবি তৈরি করেননি তিনি।

এর আগেও এআই ব্যবহার করে নানান তারকার ছবি তৈরি করেছেন রাজিব। সেগুলো দেখে সালমান শাহ ফ্যান ক্লাবের সদস্যরা তাকে সালমান শাহ’র ছবি বানাতে অনুরোধ করেন।

আসলে আগামী সেপ্টেম্বর মাসে এই অভিনেতার জন্ম ও মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষেই সালমান শাহ’র ভক্তরা রাজিবকে ছবি বানাতে অনুরোধ করেছেন। তাতে সায় দেন রাজিব। পরে রোববার রাতে সালমান শাহ’র ছবি পোস্ট করে ব্যাপক সাড়া পান এই ছবির কারিগর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X