বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

রাজের প্রশংসায় বুবলী, পরীর সঙ্গে ‘খেলা হবে’

বুবলী, রাজ, পরীমণি। ছবি : সংগৃহীত
বুবলী, রাজ, পরীমণি। ছবি : সংগৃহীত

ব্যক্তিজীবনে বিতর্কিত অভিনেতা শরিফুল রাজকে নিয়ে নেটপাড়ায় সমালোচনার কমতি নেই। পরীমণির সঙ্গে ছাড়াছাড়ির পর ভক্তদের চর্চার শীর্ষে রয়েছেন এ অভিনেতা। তারপর নিজেদের মধ্যে মারামারির জেরে চলমান সেলিব্রেটি ক্রিকেট লিগ বন্ধ হয়ে যাওয়ার দায় তার ওপরেই চাপাচ্ছেন অনেকে। এসবের মধ্যেই শরিফুল রাজের বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। রাজ কেমন মানুষ, তার অভিনয়ইবা কেমন—সেসব বিষয় উঠে এসেছে তার কথায়।

রাজের বিষয়ে বুবলী বলেন, ‘অভিনেতা তো বটে, মানুষ হিসেবেও রাজ বেশ ভালো। ভীষণ ভালো অভিনেতা; অনেক ডেডিকেটেড। কাজের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ।’

‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমায় জুটি বেঁধেছেন রাজ-বুবলী। সম্প্রতি সেটার ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। জানা গেছে, গোপনে ছবিটির শুটিং শেষ করেছেন তারা। সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি। এটি সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র। সিনেমায় নিজেদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেতে গিয়ে রাজের বিষয়ে এসব মন্তব্য করেছেন বুবলী।

ছবিতে নিজের চরিত্রের বিষয়ে বুবলী বলেন, ‘এমন চরিত্রে আগে কাজ করিনি। এ ছবির গল্পে গভীরতা আছে। আমাদের শুটিং টিমও বেশ হার্ডওয়ার্কিং। শ্বাসরুদ্ধকর একটা ব্যাপার ছিল, বিশেষ করে আমার জন্য।টিজার বের হলে কিছুটা হলেও মানুষ বুঝতে পারবে। অনেক স্ট্রাগলিংয়ের মধ্য দিয়ে কাজ করেছি।’

অন্যদিকে চিত্রনায়িকা শবনম বুবলী ও পরীমণিকে পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে দেখতে যাচ্ছেন দর্শকরা। ‘খেলা হবে’ নামে একটি সিনেমায় অভিনয় করবেন দুজনে। টিএম ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দল কর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টা

পানিতে চুবিয়ে সন্তান হত্যা, বাবা-মাসহ গ্রেপ্তার ৩

দুদিন ধরে নিখোঁজ নারীর লাশ মিলল ডোবায়

আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

অনুমোদনহীন ৬ তলা ভবন গুঁড়িয়ে দিল রাজউক

বিশ্বকাপ থেকে বিদায়, ইকুয়েডরের আর্জেন্টাইন কোচের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫: প্রত্যাশা ও প্রাপ্তি

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

১০

হরমুজ প্রণালি ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

১১

পরীক্ষার আগেই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক, হুবহু মিল!

১২

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে 

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার

১৪

অবৈধ সম্পদের মামলা / বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

১৫

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৬

ইসলামি ইতিহাসের ১০ প্রভাবশালী নারী

১৭

ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক, হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণ দাসের মা

১৮

‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত

১৯

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

২০
X