বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বুসান চলচ্চিত্র উৎসবে ‘অটোবায়োগ্রাফি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

ছবি: চরকির সৌজন্যে
ছবি: চরকির সৌজন্যে

প্রথমবারের মতো অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমার শিরোনাম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এতে ফারুকীর সঙ্গে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। রোববার (৮ অক্টোবর) এই সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো ২৮তম বুসান চলচ্চিত্র উৎসবের বুসান সিনেমা সেন্টারের সিনেমাথেক-এ। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত সিনেমা নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, কলাকুশলীসহ অনেকেই উপস্থিত ছিলেন এই প্রদর্শনীতে। আগামী ৯ ও ১১ অক্টোবর লোটে-তে প্রদর্শিত হবে ‘অটোবায়োগ্রাফি’র দ্বিতীয় ও তৃতীয় শো।

‘অটোবায়োগ্রাফি’ বুসান চলচ্চিত্র উৎসবের ‘কিম জিসোক (KIM Jiseok)’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এই বিভাগে ‘অটোবায়োগ্রাফি’ এশিয়ার প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। যার মধ্যে ফিলিপিনো মাস্টার ফিল্মমেকার ব্রিলান্টে মেন্ডোজা, শ্রীলঙ্কার পাওয়ার হাউস প্রসন্ন ভিটানেজ, ইন্দোনেশিয়ার ইয়োসেপ অ্যাঙ্গি নোয়েনসহ আরও অনেকে। ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।

চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’-প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন জনপ্রিয় মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজেই নির্মাণ করছেন ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-বা ‘অটোবায়োগ্রাফি’ ও ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ বা ‘মনোগামী’ নামে দুটি সিনেমা।

সিনেমা দেখা শেষে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও প্রযোজক রেদওয়ান রনি দর্শক ও উপস্থাপকের নানা প্রশ্নের উত্তর দেন। এ সময় ফারুকী বলেন, ‘দ্য শো ওয়াজ গ্রেট। শো-তে অডিয়েন্সের রিয়েকশন অনেক এংগেজিং ছিল। প্রশ্ন-উত্তর পর্ব, সবার নানা মন্তব্য, প্রশংসা আমাদের অনেক উৎসাহিত করেছে।‘

‘জুঁই, তুমি প্লিজ আমার সাথে আর যোগাযোগ করো না, আর আমি যদি নিজে থেকে যোগাযোগ করে থাকি তাহলে আমি সরি…’, ‘ফারহানের লাস্ট ফিল্ম সেন্সর বোর্ড আটকে দিছে…’, ‘তুই ফিল্মমেকার বানাইবি ফিল্ম আমগোর পিছে কেন লাগছোস?’-ট্রেইলারে এ রকম বিচ্ছিন্ন ঘটনা দেখানো হলেও গল্প একসূত্রে বাঁধা আছে সিনেমা ‘অটোবায়োগ্রাফি’-তে।

ফারহান ফোনে কোন জুঁইয়ের সাথে কথা বলছিল? কেনই বা তাকে সরি বলছে? কেন তার সিনেমা সেন্সর বোর্ড আটকে দিল? ফারহান কার পিছে লাগছে বা কেন…। ১০৪ সেকেন্ডের ট্রেইলার দেখে মনে এই ধরনের প্রশ্ন জাগতেই পারে। যদিও সিনেমার টিজার দেখে মনে হয়েছিল সিনেমাটি ফারুকী-তিশার প্রেমের গল্প তবে ট্রেইলারে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। সব প্রশ্নের উত্তর মিলবে চরকি অরিজিনাল সিনেমা ‘অটোবায়োগ্রাফি’-তে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি

সকালের মধ্যে ৮ অঞ্চলে বৃষ্টির আভাস

গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

খলিফা আল-থানির মৃত্যুতে অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটির শোক প্রকাশ

ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা

কোনো ট্রলারেরই নেই গভীর সমুদ্রের লাইসেন্স, তবুও বছরের পর বছর সাগরে যাত্রা

বিশ্ব ক্রীড়াঙ্গনে দুই টিনেজারের দাপট

বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী: হুইপ দুলু

ফাইনাল ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

কালবেলায় সংবাদ প্রকাশ: জিম্মিদশা থেকে মুক্তি পেলেন ২ শতাধিক উদ্যোক্তা

১১

ক্রিকেটের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই

১২

শেখ হাসিনা এত বাহাদুর হলে পালালেন কেন: প্রশ্ন রিজভীর 

১৩

তন্বীর রক্তমাখা ছবি নিয়ে ‘প্রোপাগান্ডা’ চলছে, দাবি সর্বমিত্র চাকমার

১৪

যাত্রাপথে বিড়ম্বনার শিকার আর্জেন্টিনা

১৫

চীনের নেতৃত্বে ২৯ দেশের নতুন ‘এআই জোট’

১৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

১৭

৫০ বছর ইমামতির পর অবসর, ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

১৮

মসজিদের ইমামকে ঘিরে বিরোধে ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

১৯

ডোপ কেলেঙ্কারিতে ৩ মাসের জন্য পাকিস্তানি ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি

২০
X